

বিজন এখনো অফিসে যাওয়া শুরু করেনি। ছুটি শেষ হওয়ার পরও দুটো দিন কেটে গেছে। বিকেলে বাইরে বেরিয়েছে। গলির মোড়ের দোকানদার ডেকে জিজ্ঞেস করল, "ভাই, ভাবীকে অনেক দিন দেখি না! ভাবী বাপের বাড়ি থেকে আসে নাই?" বিজন অপ্রস্তুত হয়ে যায়। জবাব দিতে পারে না। সেদিন সবজি কিনতে গেলে সবজিওয়ালাও রিমঝিমের কথা জিজ্ঞেস করল। পাশের গলিতে একটা মেয়েকে পড়াত, সেই মেয়েটার মা-ও একদিন এসেছিল রিমঝিমের খোঁজে। সবাইকে কেমন আষ্টেপৃষ্ঠে মায়ার বাঁধনে বেঁধে রেখেছিল। মুদির দোকান, ফল বিক্রেতা—কেউই বাদ নেই। যার সঙ্গে দেখা হচ্ছে, সেই জিজ্ঞেস করছে। অথচ বিজন কাউকেই বলতে পারছে না যে রিমঝিম আর আসবে না। বলতে চেয়েও পারে না। গলায় আটকে যায়। সেদিন ছাদে গিয়ে দেখল টবে কিছু গাছ লাগানো। গাছগুলো শুকিয়ে যাচ্ছে দেখে বিজন রোজ সকালে পানি দেয়। শম্পা একদিন দেখে বললেন, "এগুলোতে পানি দিয়ে কী লাভ! এই গাছ দিয়ে আর হবে টা কী!" বিজন মুখ ফসকে বলে ফেলল, "এগুলো রিমঝিমের গাছ। কত যত্ন করত ও। এসে যদি দেখে গাছগুলোর এই অবস্থা!" শম্পা বিস্মিত গলায় বললেন, "রিমঝিম আসবে আবার? কে জানালো?" বিজন অপ্রস্তুত হয়ে যায়। কিছু বলার মতো শব্দ খুঁজে পায় না। শম্পাও আর কিছু বলেন না। বিজন গাছগুলোয় তবুও পানি দিয়ে যায়। কিন্তু প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারে না। বিজনের ঘরের প্রতিটা কোনায় রিমঝিমের ছোঁয়া আছে। দেয়ালে ঘড়ির পাশে কাপড়ের ডিজাইন করা ওয়ালম্যাটের দিকে তাকালে রিমঝিমকে মনে পড়ে। ক্যালেন্ডারের পুরোনো পাতায় লাল-কালো দাগগুলোও মনে করিয়ে দেয় যে রিমঝিম নামের একজন এই ঘরটায় থাকত। কী অদ্ভুত! মানুষটা নেই, অথচ ছড়িয়ে-ছিটিয়ে রাখা স্মৃতিগুলো আজও মানুষটাকে ভুলতে দেয় না।
"নিপা তোমার সবগুলো গল্পই খুব খুব করে মনে গেঁথে থাকার মতো।গল্পটা পড়ে কখনো খুব হেসেছি আবার কখনো চোখে পানি চলে আসছে। অনেক ভালোবাসা তোমার জন্য ❤️❤️"
এতো চমৎকার একটা গল্প। ভালো লাগলো খুব ভালো।
Read all reviews on the Boitoi app
নিপা তোমার সবগুলো গল্পই খুব খুব করে মনে গেঁথে থাকার মতো।গল্পটা পড়ে কখনো খুব হেসেছি আবার কখনো চোখে পানি চলে আসছে। অনেক ভালোবাসা তোমার জন্য ❤️❤️
এই বইটি ফেসবুকে অংশ পরে বাকিটা পড়া হয়নি। খুব পরার ইচ্চে ছিলো। কিন্তু বইটা কিনে পরা হই নি।বইটই এ দেয়ার জন্য ধন্যবাদ। আমার একটু confusion আছে। যদি clear করতেন, আমার কাছে বই পরার সময় মনে হচ্ছে অনেক কিছু বাদ পরেছে।এটা কি আমার মনের ভুল নাকি আসলেই কিছু অংশ বইটই এ দেয়ার সময় বাদ পরে গিয়েছে, একটু দেখবেন please..