

কোন কিছু বুঝে ওঠার আগে কলিংবেলের আওয়াজ অবাক হলাম। একটু আগে খালা কাজ শেষ করে চলে গেছে। এসব ভাবতে ভাবতে দরজা খোলার জন্য এগিয়ে গেলাম। দরজা খুলেই অবাক। চোখ আজো মুহূর্তে ছানাবোনা হলো আমার। ইরা সামনে খিলখিল করে হাসছে। আমার দিকে তাকিয়ে বলল, এভাবে দেখছো কি! ঢুকতে দাও। ইরাকে দেখে থমকে গেলাম। শাড়ি পড়া অবস্থায় কখনো দেখিনি। অনেকবার বলেছিলাম কোন কাজ হয়নি। একটাই কথা বলেছে, একেবারে বিয়েতে শাড়ি পড়বো। তাব আগে নয়। তখন আমিও চুপ হয়ে যেতাম।