

“দু’মুঠো ভাতের আশ্রয়ে যে মেয়েটি সব অবহেলা মুখ বুজে সয়ে যায়, তারও কি অভিমান হতে পারে না?” ওয়াসেমের সংসারে তৃষ্ণার জায়গা ঠিক কতটা, তা হয়তো সে নিজেও জানে না। শুধুই কি বেঁচে থাকার তাগিদে, দু’মুঠো ভাতের আশ্রয়ে ওয়াসেমের শত অবহেলা আর অবজ্ঞা সহ্য করে পড়ে থাকা? কিন্তু পাথরচাপা কষ্টেরও তো একটা সীমা থাকে! অবহেলা পেতে পেতে যেদিন তৃষ্ণার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, বক্ষের গহীনে জমে থাকা না-বলা অভিমানগুলো যখন তাকে বাধ্য করে ওয়াসেমের থেকে যোজন যোজন দূরে সরে যেতে, তখন কী হয়? তাচ্ছিল্যের বিষবাষ্পে শ্বাস নিতে নিতে যেদিন তৃষ্ণার বুকের ভেতর সযত্নে চেপে রাখা অভিমানগুলো ডানা ঝাপটে ওঠে, সেদিন সে সিদ্ধান্ত নেয় সব মায়া ছিন্ন করার। ভাতের অভাবের চেয়েও যে হৃদয়ের শূন্যতা বড্ড প্রকট! তৃষ্ণা দূরে সরে যায় বহুদূরে। তৃষ্ণার এই প্রস্থানের পর কেমন হবে ওয়াসেমের চেনা পৃথিবী? যে মেয়েটাকে সে পায়ের কাছের মাটি ভেবে এসেছে, সেই মাটি সরে গেলে ওয়াসেমের অহংকারের ভিত কি কেঁপে উঠবে না? মান-অভিমান, দূরত্ব আর অনুতাপে মোড়ানো ছোট্ট একটুকরো সংসারের গল্প। ভাঙনের তীব্র শব্দ ছাপিয়ে তারা কি বুনতে পারবে ভালোবাসার সুতোয় গাঁথা ‘একচিলতে সুখ’? সম্পর্কের বুনন, অবহেলার ক্ষত আর অভিমান শেষে ফিরে আসার এক মর্মস্পর্শী আখ্যান হলো ওয়াসেম-তৃষ্ণার ‘একচিলতে সুখ’।
"অনেক সুন্দর হয়েছে।সত্যি বলতে আগের ই-বুক টার থেকে এটা বেশি গোছানো। শুরুতে ওয়াসেমের ঐজঘন্য রুপ তবে এর বিপরীতে তৃষ্ণার পদক্ষেপ একদম সেই লেগেছে। শুরু থেকে শেষ সবটাই বেশ ভালো লাগছে। ওয়াসেম কে অনুশোচনায় ভুক্তে দেখে মনটা বেশ শান্তি পেলো।সবশেষে তাদের সুন্দর এই সংসার দেখে অনেক খুশি লাগছে। বেশ ভালো লাগছে আরো কয়েকটা পর্ব হলে মন্দ হতো না।"
সুন্দর ছিলো কিন্তু গল্পটা আরেকটু লং হলে ভালো হতো
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর হয়েছে।সত্যি বলতে আগের ই-বুক টার থেকে এটা বেশি গোছানো। শুরুতে ওয়াসেমের ঐজঘন্য রুপ তবে এর বিপরীতে তৃষ্ণার পদক্ষেপ একদম সেই লেগেছে। শুরু থেকে শেষ সবটাই বেশ ভালো লাগছে। ওয়াসেম কে অনুশোচনায় ভুক্তে দেখে মনটা বেশ শান্তি পেলো।সবশেষে তাদের সুন্দর এই সংসার দেখে অনেক খুশি লাগছে। বেশ ভালো লাগছে আরো কয়েকটা পর্ব হলে মন্দ হতো না।
ভালো হইছে। তবে কাছে থেকেই তৃষ্ণাকে ওয়াসেমের অবহেলার দিকটা আরো লিখতে হইতো তাইলে বেশি ভালো হতো। এটা আমার মতামত। তবে খারাপ হয় নি
খুবই সুন্দর হয়েছে।
ভীষণ রকমের ভালো লেগেছে। যদিও বা ওয়াসেমের প্রথম পদক্ষেপ তার ব্যবহার অস্বীকার করার বিষয় টায় ভীষণ বিরক্ত হয়েছিলাম কিন্তু পরবর্তীতে তার অনুশোচনা আর ভালোবাসা বুঝতে পারার দিকটিতে আপ্লুত হয়েছি। যাক সব শেষে অভাগী তৃষ্ণার কপালেও সুখের দেখা মিলেছে এতেই খুশি খুশি অনুভব করছি। আশা করছি তাদের নিয়ে আরও একটি ই-বুক পাবো খুব তারাতাড়ি।
অনেক বেশি সুন্দর হয়েছে আপু । গল্পের এই প্লট সাজানো টা জাস্ট অসাধারণ হয়েছে 💖 কল্পনাও করিনি যে,এতো সুন্দর হবে এই ই-বুক টা...(◕ᴗ◕✿)