

তোমাদের কথা ঝরা পাতায় মোড়াতে পারিনি বলে নিজেকে রাঙিয়ে নিয়েছি বন্যপ্রজাপতির রঙে। অথচ তোমরা জানতে, জানতো ল্যাম্পপোস্টের গোড়ায় অযত্নে বেড়ে ওঠা বাগান বিলাস গাছ, কীরকম রঙচটা চাদরে মুড়িয়ে থেকে চলে যায় আমার দিন। নিজেকে হারিয়ে ফেলেছি তো আরো আগেই। 'হারানো বিজ্ঞপ্তি' টানাতে গিয়ে দেখি শুকিয়ে যাওয়া বেলিফুল হাতে দাঁড়িয়ে আছে কতশত বিবর্ণ পাতা। ফিরে আসতে আসতে আমার সাথে গল্পজুড়ে দেয় শহুরে ম্যাগপাই।