

সকাল বেলা ঘুম থেকে উঠেই ফেসবুক স্ক্রল করতে করতে একটা খবর চোখে পড়তেই বুকের ভেতর ঠান্ডা একটা অনুভূতি ছড়িয়ে গেল। “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র রেজওয়ান আহমেদের মাথাবিহীন লাশ উদ্ধার।” কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। চার নম্বর খুন। গত তিন মাসে একই বিশ্ববিদ্যালয়ের চারজন ছাত্র খুন হয়েছে। সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করলাম। ঠিক তখনই ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল- নুখী। ফোনটা ধরতেই ওপাশ থেকে কাঁপা গলা- -“রাশেদ… খবরটা দেখেছো?”