

মেয়েটার প্রোফাইল পিকচারে চোখ আটকে গেল তৌকির সাহেবের। একটু আগেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সে। নাম মনিকা চৌধুরী, ডাকনাম মোহিনী। অনেকগুলো মিউচুয়াল ফ্রেন্ড দেখে মেয়েটার প্রোফাইল চেক করতে ঢুকেছিলেন তিনি; কিন্তু চোখ আটকে গেছে শুরুতেই। পেছন থেকে তোলা ছবিটা—যেন কেউ পেছন থেকে ডাকায় মাথাটা ঘুরিয়ে ফিরে চেয়েছে এদিকে। পিঠখোলা ব্লাউজে তার চমৎকার দেহবল্লরি ফুটে আছে। ঠোঁটটা ভীষণ সুন্দর। লম্বা চোখের পলক মেলে চেয়ে আছে বড় বড় কৌতূহলী চোখজোড়া। অনেক দিন তিনি এমন মেয়ে দেখেননি। তার কেমন যেন ঘোর লেগে গেল সেদিকে চেয়ে থেকে।
"সুমাইয়া আমান নিতু আপু আমার প্রিয় মিষ্টি মিষ্টি রোমান্টিক গল্পের লেখক হিসেবে। তাঁর ই-বুক বের হলেই কিনে ফেলি। থ্রিলার এই প্রথম পড়লাম। চমৎকার লাগলো থ্রিলারটাও!"
মাস্ট রিড। টানটান থ্রিলার।
Read all reviews on the Boitoi app
সুমাইয়া আমান নিতু আপু আমার প্রিয় মিষ্টি মিষ্টি রোমান্টিক গল্পের লেখক হিসেবে। তাঁর ই-বুক বের হলেই কিনে ফেলি। থ্রিলার এই প্রথম পড়লাম। চমৎকার লাগলো থ্রিলারটাও!
joss ekta thriller
যারা বলেন ফেসবুকে শেষ হওয়া গল্প ইবুকে পড়ার কি আছে! তাঁদের কে বলব, মৌমোহিনী পড়ে দেখেন। আপনাকে বাধ্য করবে শুরু থেকে আবারও পড়ার জন্য। আটকে রাখবে পরবর্তী কি হবে কি আসবে সামনে তা জানার জন্য। শুধু এন্ডিং টাই আলাদা নয়, আরো অনেক অনেক টুইস্ট আছে গল্পটায়। ১০০% রেকমেন্ডেট। ❤️
এই ই বুকটা চমৎকার ।গল্পের শুরুটা পরকিয়া দিয়ে শুরু হয়েছে ,আমি ভাবছিলাম গতানুগতিক ধারার কোন গল্প হবে ।কিন্তু গল্পের প্রতিটা টুইষ্ট এন্ড টার্ন আমাকে মুগ্ধ করেছে ।প্রত্যকটা চরিত্র তার কর্মফল ভোগ করেছে ।
শেষটা এবার উত্তম হয়েছে।