

শহরের নিরন্তর ব্যস্ততা ছেড়ে প্রজেক্টের কাজে মুকিত এসে ওঠে এক শান্ত গ্রামে। ভেবেছিল, এখানে কাজ করবে—দিন গুনে ফিরে যাবে। কিন্তু মানুষের হিসাব কখনোই কাগজে মেলে না। সেখানে তার পরিচয় হয় চেরাগ আলীর সঙ্গে, এক অদ্ভুত মানুষ। চেরাগ আলী! যার নামটা শুনলেই কেমন যেন একটু হাসি পায়। যে তার সহজ-সরল কাণ্ডকারখানায় মুকিতের জীবনের একঘেয়েমি মুহূর্তেই দূর করে দেয়। সে হাসায়, বিরক্ত করে, আবার অদ্ভুতভাবে ভাবায়ও। মুকিত ধীরে ধীরে বুঝতে পারে, এই সরলতার ভেতরে কোথাও যেন চাপা পড়ে আছে অন্যরকম এক সত্য। সব মানুষ নিজেদের মতো করে বেঁচে থাকে না, কেউ কেউ নিজেকে আড়াল করেই বাঁচে। এটি এক নিভৃতচারী মানুষের, এক অদ্ভুত মায়ার, আর বন্ধুত্বের এক প্রাণবন্ত গল্প।
"'চেরাগ আলী ও মুকিত' এই গল্পটা ভীষণ সুন্দর ও আবেগঘন। গল্পটা পড়লে এক মুহুর্তও না হেসে পারবে না কেউই। বিশেষ করে চেরাগ আলীর কাণ্ড গুলো পড়ে এত হাসি পাচ্ছিল আমার! ল্যাপটপকে লাপট, কম্পিউটারকে কম্পুটার, ধানের গোড়ায় লাইট জ্বলা, মুরগীর ঝোল পড়ে চেরাগ আলীর চেহারার অবস্থা যা হয়েছিল না! শেষে চেরাগ আলীর জীবনের ঘটনা জেনে খুবই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। ভালো লেখা। ঐ সহজ সরল চেরাগ আলীর সাথে শহুরে মুকিতের বন্ধুত্ব আজীবন বেঁচে থাকুক।"
'চেরাগ আলী ও মুকিত' এই গল্পটা ভীষণ সুন্দর ও আবেগঘন। গল্পটা পড়লে এক মুহুর্তও না হেসে পারবে না কেউই। বিশেষ করে চেরাগ আলীর কাণ্ড গুলো পড়ে এত হাসি পাচ্ছিল আমার! ল্যাপটপকে লাপট, কম্পিউটারকে কম্পুটার, ধানের গোড়ায় লাইট জ্বলা, মুরগীর ঝোল পড়ে চেরাগ আলীর চেহারার অবস্থা যা হয়েছিল না! শেষে চেরাগ আলীর জীবনের ঘটনা জেনে খুবই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। ভালো লেখা। ঐ সহজ সরল চেরাগ আলীর সাথে শহুরে মুকিতের বন্ধুত্ব আজীবন বেঁচে থাকুক।
Read all reviews on the Boitoi app
সাদামাটা, সহজ সরল, ভোলা বালা মানুষ আর শরের যান্ত্রিক মানুষের মধ্যকার কয়েক দিনের মেলবন্ধনটা এই ছোট্ট গল্পের মাঝে পাওয়া যায়। গল্পের মাঝে হারিয়ে যাওয়া যায় গ্রামের প্রকৃতির সাথে সাথে চেরাগ আলীর মতো সহজ সরল মানুষের কার্যকালাপে। খুবই চমৎকার লেগেছে। সাধারণের মাঝে অসাধারণ।
ভীষণ সুন্দর একটা গল্প। সরল চেরাগ আলী ও মুকিতের বন্ধুত্ব টা উপভোগ্য। শহুরে মুকিতকে গ্ৰাম্য জীবন সঠিক ভাবে উপভোগ করানো, সবসময় তার কাছাকাছি থাকা,, রক্তের সম্পর্ক না হওয়ার পরেও নিঃস্বার্থ ভাবে মুকিতকে ভালোবাসা সবটাই সুন্দর। সবথেকে বেশি সুন্দর চেরাগ আলীর বোকামোগুলো। মনখরাপ নিয়ে কেউ যদি এই গল্প পড়তে বসে তার মুখে এক চিলতে হাসি ফুটতে বাধ্য। শেষের দিকে যখন চেরাগ আলীর আসল পরিচয় বের হলো ভেবেছিলাম মনে হয় মুকিতের মতোই কেউ হবে। বাট পরে দেখলাম কাহিনী অন্য। গল্পে লেখিকার এক জায়গায় সামান্য একটু ভুল আছে। মুরগির মাংস আর গোস্ত গুলিয়ে গেছে।এছাড়া লেখনী সুন্দর এবং সহজ ভাষায়। সবমিলিয়ে ১০ এ ৭/৮ দেওয়াই যায় ❤