

খাবার টেবিলের নীরবতা ভেঙে হঠাৎই পরী বলে উঠল, “দাদুভাই, আমি এই দুনিয়াতে কী করে এসেছি বলো তো?” প্রশ্নটা শুনেই হুমায়ূন রহমান চট করে নাতনির দিকে তাকালেন। চোখে একরাশ জিজ্ঞাসা। টেবিলের বাকিদেরও একই দশা। সায়মন আর রিমা তো নতুন দম্পতি, তারা কিছুটা অপ্রস্তুত হয়ে মুখ চাওয়াচাওয়ি করল। কিন্তু এই প্রশ্নের উত্তর যে কী হতে পারে, তা নিয়ে কারোই কোনো ধারণা নেই। তবে একটা বিষয় সবাই জানে—এই মেয়ে আর কারো নয়, স্বয়ং সাদাফের রক্ত। তাই ওর মুখে খেই হারিয়ে ফেলা কোনো কথা আসাটাই স্বাভাবিক। সোজা কথা, লাগামহীন বাপের লাগামহীন মেয়ে। নূর থতমত খেয়ে মাথা তুলে তাকাল। গতকাল রাতেই সাদাফ পরীকে তার পৃথিবীতে আসার গল্প শুনিয়েছিল। সাদাফ কীভাবে রূপকথার মতো করে বুঝিয়েছিল যে, পরী আগে বাবার বুকে ছিল, সেখান থেকে নূরের পেটে এসেছে—নূর এখন মনে মনে প্রার্থনা করছে পরী যেন সেই ‘ভয়ংকর’ গল্পটা সবার সামনে ফাঁস না করে দেয়! কিন্তু পরীর মুখে কি আর লাগাম আছে? সে অমায়িক হাসিতে ডগমগ হয়ে বলে উঠল, “জানো দাদুভাই, আমি না আগে বাবার বুকের ভেতরে ছিলাম! বাবা মাম্মাকে বলেছিল চোখ বন্ধ করতে। মা চোখ বন্ধ করতেই পাপা জাদু করে আমাকে নিজের বুক থেকে নিয়ে টুক করে মায়ের পেটে ঢুকিয়ে দিয়েছে। তারপরই তো আমি হয়েছি!” কথাটা শেষ হতেই টেবিলের দৃশ্যপট বদলে গেল। সবার একসাথে বিষম খাওয়ার মতো কাশি উঠে গেল। হুমায়ূন রহমান কোনো রকমে পানি খেয়ে বড় বড় চোখে তাকালেন ছেলে সাদাফের দিকে। কিন্তু সাদাফ? সে একদম নির্বিকার! যেন খুব সাধারণ কোনো বৈজ্ঞানিক তথ্য তার মেয়ে সবাইকে জানিয়েছে। মেয়ের কথায় তার কোনো বিকার নেই, বরং সে নিজের নাশতা খাওয়ায় মগ্ন। নূর রাগে আর লজ্জায় কটমট করে তাকাল সাদাফের দিকে, মনে মনে ভাবল—এই লোকটা কি আস্ত একটা নির্লজ্জ!

"সাদাফ নুরের আগের কাহিনী পড়তে মন চাচ্ছে। খুব মিষ্টি পারিবারিক আবহের গল্পটা। পিচ্চি পরীর কথাগুলো পড়ে হাসতে হাসতে জান শেষ। এরকম একটা মিনি ট্যাটনা থাকলে মিসাইলও ফেইল। 😄😄😄"
সাদাফ নুরের আগের কাহিনী পড়তে মন চাচ্ছে। খুব মিষ্টি পারিবারিক আবহের গল্পটা। পিচ্চি পরীর কথাগুলো পড়ে হাসতে হাসতে জান শেষ। এরকম একটা মিনি ট্যাটনা থাকলে মিসাইলও ফেইল। 😄😄😄
Read all reviews on the Boitoi app
আপু এক কথায় অসাধারণ!!! নীলা আপুর গল্প মানেই অন্য রকম একটা ভালো লাগা.. তুমি প্রতিটা মুহূর্ত বিশেষ করে রোমান্টিক মুহূর্ত গুলো এতো সুন্দর ভাবে লিখো... তা আর কি বলব,মনে হয় আমি নিজে সেটা ফিল করছি.. উফফ দারুণ, এক কথায় অসাধারণ আপু একদম গায়ের লোম দাঁড়িয়ে যায় আপু....চোখের সামনে ভাসে গল্পের প্রতিটি মুহূর্ত ❤️❤️❤️ এই মতো আরো রোমান্টিক গল্প তোমার থেকে চাই আপু!!!আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, ভালো রাখুক এই কামনা করি আপু.... ভালো থেকো ❤️❤️❤️❤️
এই গল্পটা প্রথমে ফেসবুকে পড়েছি। ভাবছিলাম ফেসবুকের মতোই হবে। কিন্তু নীলা আপু মানেই অসাধারণ। এতো সুন্দর ভাবে প্রতিটি পর্ব সাজায় যে প্রতি পর্বেই অবাক হয়ে যাই। এমনিতেই পরের পর্ব পড়তে ইচ্ছা করে। পুরোটা একদিনেই শেষ করেছি। রোমান্টিক পর্ব গুলো ও আপু দারুন লেখেন। আপু এরকম আরো গল্প উপহার চাই।
সুখময় যন্ত্রনা তুমি ei uponnash er maddome ami uponnash pora shuru kori,, shadaf ar nur er chemistry tah onno level er,, ei uponnash porbar por protiti meyei hobe hobe,, sadaf er moto ekjon life partner dorkar ,,, amr life er best uponnash ei tah chilo,, even ekhon ei tah vulte pari nh,, onk uponnash porchi but ei tah one of the best uponnash,,,,