

স্লিপিং বিউটি নামে গল্প পড়েছিলাম ছোটোবেলায়; আজ স্লিপিং প্রিন্স দেখছি চোখের সামনে। ভয়ংকর সুন্দর লাগছে ঘুম থেকে সদ্য জেগে ওঠা এই নীল পুরুষকে। কিন্তু শুয়ে থাকা পুরুষের উপর এক সমুদ্র লজ্জা নিয়ে কতকাল আর ঝুঁকে থাকা যায়? তিরতির করে বেড়ে উঠা লজ্জায় ক্রমশ আমার তামাটে বদনে লালচে আভা ফুটে উঠছে— এটা কি সে টের পাচ্ছে? জানা নেই। তবে সেই কখন থেকে আমার দিকে তার নিষ্পলক চোখে তাকিয়ে থাকার হেতু আমি খুঁজে পেলাম না। “সাধের ঘুমটাই মাটি করে দিলো।” এই বলে অবশেষে আমার হাত ছাড়লো। আমি সোজা হয়ে দাঁড়াতেই সেও শোয়া থেকে উঠে বসলো। চুলের মাঠে আঙুলের লাঙল চালিয়ে বললো, “মাকে বলবি, যার-তার হাতে যেন আমাকে চা না পাঠায়। সাতসকালে আমি মেজাজ খারাপ করতে চাই না।”
Read all reviews on the Boitoi app