

মাত্র পনেরো বছর বয়সে বিয়ে হয় নৌশিনের। তার স্বামী আরাফ গুণে গুণে তার চেয়ে এগারো বছরের বড়। নৌশিন স্বপ্ন দেখেছিল ছোট্ট একটা ভালোবাসায় ভরা সুখের সংসারের; কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই তার জীবন হয়ে ওঠে দুঃসহ এক অন্ধকার অধ্যায়। শাশুড়ির কটু কথা আর স্বামীর নির্মম অত্যাচার প্রতিনিয়ত সহ্য করতে করতে একসময় সে হারিয়ে ফেলে নিজের হাসি, নিজের স্বপ্ন, এমনকি নিজের অনাগত সন্তানদেরও। একটা সময় এসে ভেঙে পড়ে সবকিছু। ভেঙে যায় এক অসহায় নারীর ধৈর্য আর বেঁচে থাকার ইচ্ছেটুকুও। অপরাধবোধ আর অসহনীয় ক্ষতের পর কি নতুন করে গড়া যায় ভাঙা বাসা? শেষ পর্যন্ত কী পরিণতি হয়েছিল নৌশিন আর আরাফের? ভেঙে পড়া সম্পর্ক আর নতুন করে বাঁচার আকুতির গল্প— ‘বাবুই পাখির সংসার’।
"গল্পটা সত্যিই মন ছুয়ে গেছে।সংসারের অশান্তি পেরিয়ে একটি সুখের সংসার পায় আরাফের বাবুইপাখি।ধৈর্য ধরলে সব পাওয়া যায়।মেয়েদের জীবনটাই এমন।নানা প্রতিকুলতার মধ্য দিয়ে জীবন পার করথে হয়।তবে সবশেষে যদিতার ভুল বুঝতে পেরে তাকে আখলে রাখে তবেই জীবনে সুখ ফিরে আসে। সঠিক মানুষ জীবনে আসলে জীনটা ভালবাসায় পরিপূর্ণ হয়।বাবুই পাখির সংসার গল্পটা এক কথায় অসাধারণ। আমি মনের ভাব প্রকাশ করতে পারিনা।"
Golpo ta khub valo legeche 💕
Read all reviews on the Boitoi app
apu tomr sob gulo lekha e amr kacy best lagy ai golpo ta onk din jabot porty chaici finally ajk porlam onk sundor cilo golpo ta
গল্পটা সত্যিই মন ছুয়ে গেছে।সংসারের অশান্তি পেরিয়ে একটি সুখের সংসার পায় আরাফের বাবুইপাখি।ধৈর্য ধরলে সব পাওয়া যায়।মেয়েদের জীবনটাই এমন।নানা প্রতিকুলতার মধ্য দিয়ে জীবন পার করথে হয়।তবে সবশেষে যদিতার ভুল বুঝতে পেরে তাকে আখলে রাখে তবেই জীবনে সুখ ফিরে আসে। সঠিক মানুষ জীবনে আসলে জীনটা ভালবাসায় পরিপূর্ণ হয়।বাবুই পাখির সংসার গল্পটা এক কথায় অসাধারণ। আমি মনের ভাব প্রকাশ করতে পারিনা।
অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপু আপনাকে এমন একটা গল্প উপহার দেয়ার জন্য
গল্পটা সত্যি মন ছুঁয়ে গেল।আমার এত কষ্ট লেগেছিল যখণ নওশীন আর্তনাদ করে তার কথা গুলো বলছিল।আসলে বাস্ত জীবনে শাশুড়ী গুলো ভালো হয়না।আমার পাশের বাসা এক ভাবি ছিল, উনার সাথেও একই কাহিনি ঘটত। পরে আলাদা হলো, এরপর শাশুড়ী মাফ চাইল।কিন্তু লাভ হলো কোথায় শাশুড়ী আগের মতো যেইসেই। আসলে গল্পটা পড়ে ভাবি টার কথা মনে পড়ল।তবে গল্প পড়ার সময় আমার মনে হচ্ছিল আমি নওশীন এর যন্ত্রণা গুলো চোখের সামনে ভাসছে। সত্যি অনেক সুন্দর হয়েছে।
"নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে (সূরা ইনশিরাহ, আয়াত: ৫-৬)। নওশীন যদি সেদিন মারা যেত, তাহলে আজকের এই সুন্দর ও সুখের সংসারটা সে আর পেত না। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন—কষ্টের পরেই স্বস্তি আসে। আমাদের শুধু কঠিন সময়ে ধৈর্য ধরে থাকতে হবে আর ভরসা রাখতে হবে একমাত্র আল্লাহর ওপর।"
সুন্দর হয়েছে
এই বই দিয়েই আপনার ইবুক গুলো পড়া শুরু করা,গল্পের মধ্যে এরকম একটা লাইন ছিল -"আপনি ভালোমতো কথা বলতেন না আমার সঙ্গে" এই একটা কথা যে কত কিছু বলে দিতে পারে সেটা বলে বোঝানো সম্ভব না।অনেক কিছুর পরও যখন আরাফ নৌশিনকে ভালো রেখেছে সেটা অনেক ভালো লেগেছে। আপনার লেখা বরাবরই অসাধারণ।
বাবুই পাখি অনেক কষ্ট, ধৈর্য আর যত্ন নিয়ে নিজের বাসা বুনে। হাজার ঝড় ঝাপটা সহ্য করে নিজের সঙ্গী-সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করে সেই বাসায়। তেমনি আমাদের নৌশিন একটা বাবুই পাখি। মার খেয়ে, কটু কথা শুনেও ধৈর্য ধরেছে সুখের আশায়। সকল অশান্তি কাটিয়ে কীভাবে বাবুই পাখির সংসার হয় সেটাই দেখলাম। যদিও কিছুটা ভিন্ন থাকে, তবু এত সুন্দর করে বাস্তবতা তুলে ধরার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা আছেই 😌
সংসার জীবনটাই এমন।।।কেউ কষ্টের পর সুখের দেখা পায় আবার কেউ পায় না।।শেষটা খুবি সুন্দর লেগেছে।।