

"তুমি আমাকে ভালোবাসো নবনীতা?" নবনী চমকানো দৃষ্টিতে তাকায় নিভ্রর পানে। চোখেমুখে তার বিস্ময়! নিভ্রর এমন প্রশ্নে তার দৃষ্টি কিংকর্তব্যবিমূঢ়! চারপাশটা যেমন নির্জন, তেমনই তাদের মাঝেও এখন নীরবতা বিদ্যমান। নিভ্র চোখেমুখে বিরক্তি নিয়ে গম্ভীর কণ্ঠে শুধাল, "রোজ তুমি আমার বাড়ির সামনে গোলাপ ফুল রাখতে, রাইট?" নজর নিচু করে ফেলে নবনী। সত্য আজ তার সামনে। হ্যাঁ! সে নিজেই প্রতিদিন সকালে নিভ্রর বাড়ির সামনে চুপিচুপি ফুল রেখে আসত। আর এমন ভান করে থাকত, যেন সে কিছুই জানে না। কিন্তু নিভ্র কীভাবে জানল—এই প্রশ্নটা এখন তাকে খুব ভাবাচ্ছে।