

রাত গভীর হলে কম্ফোর্টার মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে সুবহা। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ ঘুমের মাঝেই অদ্ভুত একটা অনুভূতিতে কেঁপে ওঠে সুবহা। মনে হয়, কেউ যেন তার কপালে আলতো স্পর্শ করছে—গলায়, বুকে। ভয় আর অস্বস্তিতে ধড়ফড়িয়ে উঠে বসে সে। ঘুমজড়ানো চোখে আশপাশে তাকায়। রুম অন্ধকার। কাউকে না দেখে ধীরে ধীরে বুকের ভিতর জমে থাকা ভয়টা কমতে শুরু করে। সে ছোট্ট করে নিঃশ্বাস ফেলে সামনে তাকাতেই তার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। চেয়ারে পা তুলে আরাম করে বসে আছে তামিম সরকার। হাতে তার কালো রিভলভার। আর সেটা সোজা তাক করা সুবহার দিকেই। ভয়ে সুবহার নিঃশ্বাস আটকে আসে। তার হাত-পা ঠান্ডা হয়ে যায়। ঠিক তখনই অন্ধকারের ভিতর থেকে তামিমের ঠান্ডা কণ্ঠ ভেসে আসে, “শুনলাম, তুই নাকি আমার লগে ব্রেকআপ করতে চাস?” সুবহা শুকনো ঢোক গিলে। কাঁপা গলায় বলে, “আ-আসলে… বাবা আপনাকে পছন্দ করে না…” তামিম কয়েক সেকেন্ড চুপ করে থাকে। তারপর ধীরে ধীরে সামনে ঝুঁকে নিচু গলায় বলে, “প্রেম করার সময় তোর বাপ কই ছিল?”
"ভাবিয়া করিও ফ্লার্ট, করিয়া ভাবিও না 🙂🐸 ভাই ট্রাস্ট মি...সুবহার এই কথায় যতটা না তামিম হাসছে... তাঁর চেয়ে দ্বিগুণ পরিমাণ আমি হাসতেছি 🤣🤣👌 মানে পুরো ইবুকটা এতো সুন্দর করে মনোযোগ দিয়ে পড়তেছিলাম...যেই এই লাইনাটা পড়লাম আমি তো হাসতে হাসতে শেষ 🤣 শয়তান সরকার আর শয়তান ছেমড়ির জুটিটা অলটাইম হিট 👌🔥😎 সেই লাগছে ইবুক টা🖤 এই উপলক্ষে চাপাতি সরকারের আম্মার কাছে আরেকটা আবদার করার আছে 😊 কিংশুক অরিনকে নিয়ে একটা ইবুক আনো আপু 🥺 হ্যাপি এন্ডিং দিও ইবুকে... প্লিজ 🥺"
দারুণ, দারুণ, দারুন🥰
Read all reviews on the Boitoi app
আপনার গল্পটি অসাধারণ হয়েছে। তামিম ও সুবহার জুটি খুব সুন্দর জুটি। আপনার পরবর্তী বইয়ের অপেক্ষায় রইলাম।❤️❤️❤️❤️❤️👍👍❤️❤️❤️❤️❤️
ভাবিয়া করিও ফ্লার্ট, করিয়া ভাবিও না 🙂🐸 ভাই ট্রাস্ট মি...সুবহার এই কথায় যতটা না তামিম হাসছে... তাঁর চেয়ে দ্বিগুণ পরিমাণ আমি হাসতেছি 🤣🤣👌 মানে পুরো ইবুকটা এতো সুন্দর করে মনোযোগ দিয়ে পড়তেছিলাম...যেই এই লাইনাটা পড়লাম আমি তো হাসতে হাসতে শেষ 🤣 শয়তান সরকার আর শয়তান ছেমড়ির জুটিটা অলটাইম হিট 👌🔥😎 সেই লাগছে ইবুক টা🖤 এই উপলক্ষে চাপাতি সরকারের আম্মার কাছে আরেকটা আবদার করার আছে 😊 কিংশুক অরিনকে নিয়ে একটা ইবুক আনো আপু 🥺 হ্যাপি এন্ডিং দিও ইবুকে... প্লিজ 🥺