

মনোবিজ্ঞানী ইমতিয়াজ আহমেদের চেম্বারে এক অদ্ভুত আর গা শিউরে ওঠা সমস্যা নিয়ে হাজির হয় আরিশ। তার দাবি—গত মাস দুয়েক ধরে সে নিজের বাড়িতে অবিকল নিজের মতোই একজনকে দেখছে! দেখতে হুবহু তার মতো হলেও, আরিশ ছাড়া তাকে আর কেউ দেখতে পায় না। শুরুতে একে সাধারণ মানসিক বিভ্রম মনে হলেও, সময়ের সঙ্গে সঙ্গে জট পাকিয়ে ওঠে এক নির্মম রহস্যের। এটা কি শুধুই আরিশের কোনো মস্তিষ্কপ্রসূত বিভ্রান্তি, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার সত্য? নাকি এটা অতীতের কোনো পাপ-পুণ্যের অমোঘ হিসাব, যার টানাপোড়েনে অবধারিতভাবেই জড়িয়ে পড়েন স্বয়ং ইমতিয়াজ আহমেদ? বাস্তব আর বিভ্রমের সীমারেখা ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে। প্রতিটি নতুন ঘটনার সঙ্গে বাড়তে থাকে ভয়, অনিশ্চয়তা আর মানসিক চাপ। আরিশ কি সত্যিই কাউকে দেখছে, নাকি সে ধীরে ধীরে হারিয়ে ফেলছে নিজের সত্তাকেই? জানতে হলে ডুব দিন মনস্তাত্ত্বিক রহস্যের এই শ্বাসরুদ্ধকর গল্পে।

"অসাধারণ একটা গল্প। ইদানীং তো এমন হরর গল্প কম প্রকাশ হয়। গল্পটা আরিশ নামক একটা ছেলেকে নিয়ে, যে একটা অদ্ভুত সমস্যা নিয়ে হাজির হয় ইমতিয়াজ আহমেদের চেম্বারে। সে গত কয়েকদিন থেকে তার মতো একজনকে দেখতে পায়। ইমতিয়াজ আহমেদ হলেন একজন মনোবিজ্ঞানী। এরপর ইমতিয়াজ আহমেদ আরিশের সমস্যার সামাধান করতে গিয়ে একের পর এক রহস্যের জট খুলতে থাকেন। এর বেশি আর কিছু বললাম না। যারা হরর কিংবা সাইকোলজিক্যাল গল্প পছন্দ করেন, তারা অবশ্যই গল্পটা পরে দেখতে পারেন।"
অসাধারণ একটা গল্প। ইদানীং তো এমন হরর গল্প কম প্রকাশ হয়। গল্পটা আরিশ নামক একটা ছেলেকে নিয়ে, যে একটা অদ্ভুত সমস্যা নিয়ে হাজির হয় ইমতিয়াজ আহমেদের চেম্বারে। সে গত কয়েকদিন থেকে তার মতো একজনকে দেখতে পায়। ইমতিয়াজ আহমেদ হলেন একজন মনোবিজ্ঞানী। এরপর ইমতিয়াজ আহমেদ আরিশের সমস্যার সামাধান করতে গিয়ে একের পর এক রহস্যের জট খুলতে থাকেন। এর বেশি আর কিছু বললাম না। যারা হরর কিংবা সাইকোলজিক্যাল গল্প পছন্দ করেন, তারা অবশ্যই গল্পটা পরে দেখতে পারেন।
Read all reviews on the Boitoi app