

কুরবানি ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, এটি ভালোবাসা, ভাগাভাগি ও পারিবারিক বন্ধনের এক অনন্য উপলক্ষ। এই সময় ঘরে ঘরে তৈরি হয় নানা ধরনের ঐতিহ্যবাহী ও সুস্বাদু খাবার—ভুনা, কালাভুনা, চুই ঝাল থেকে শুরু করে নতুন নতুন ফিউশন পদ। রান্নাঘরের ব্যস্ততা আর প্রিয়জনদের একসাথে বসে খাবার উপভোগ করার মুহূর্তগুলোই ঈদের আনন্দকে আরও পূর্ণতা দেয়। এই রেসিপি বইয়ে কুরবানি ঈদ উপলক্ষে জনপ্রিয় ও সহজ কিছু মাংসের রেসিপি একত্র করা হয়েছে, যাতে নতুন ও অভিজ্ঞ সব ধরনের রাঁধুনিরাই সহজে রান্না করতে পারেন। প্রতিটি রেসিপিতে ঘরোয়া স্বাদ বজায় রাখার পাশাপাশি চেষ্টা করা হয়েছে সহজ উপকরণ ও পরিষ্কার নির্দেশনা দেওয়ার। বলে রাখি, রান্নার শখ থেকেই মূলত বইটি করা—আমি কোনো প্রফেশনাল শেফ নই। আমি মনে করি, এই আয়োজন আপনার ঈদের দাওয়াত ও পারিবারিক মুহূর্তগুলোকে আরও আনন্দময় ও সুস্বাদু করে তুলবে। সবার জন্য রইল শুভেচ্ছা— ঈদ মোবারক।