

কিন্তু সুখ তো আপেক্ষিক বিষয়। ক'দিন কার কপালে থাকে কেউ বলতে পারে না। হঠাৎ বিশ্ব জুড়ে অদৃশ্য শত্রুর মোকাবেলায় মানুষ মরিয়া হয়ে উঠে। করোনা নামক ভাইরাস সারা পৃথিবীর বুকে আতঙ্ক ছড়িয়ে দেয়। লকডাউন চলছে সর্বত্র। কেউ বিনা প্রয়োজনে বাইরে যাচ্ছে না। তবুও হঠাৎ একদিন জ্বর, ঠাণ্ডা, কাশিতে আক্রান্ত হয়ে আকাশ নিজের ঘরে দরজা বন্ধ করে ফেলে। পরদিন থেকে গলা ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়। বুঝতে বাকি থাকে না সে করোনা আক্রান্ত।