

কিছু ভালোবাসা এক তরফা ও বেঁচে থাকে। ওই নির্ধারিত সময়টুকু টাইম মেশিনের মতো ধরে রাখে কিছু জমে থাকা আবেগ, অনুভূতি ও ভালোলাগা আবেশে হারিয়ে যাওয়া মুহূর্ত। এতে কোন দোষ নেই। মন চাইলেই স্মৃতির ডালি মেলে ধরা যায়! থাক না! জীবনে কিছু গোপন ও থাকতে হয়। যে থাকায় কোন পাপ নেই, আবার পূর্ণ ও নেই! এক জীবনে মানুষ কত কিছুই তো সঞ্চয় করে। আবার হারায় ও। মিথিলার না হয় এই এক রত্তি স্মৃতি থাক!