

“অভিশপ্ত আয়না” গল্পটি ভৌতিক আর কালো জাদুর একটি গল্প। একজন কিশোরী মেয়ে (রেনু), তার পাঁচ বছরের ছোট বোন (তনু), সরকারি কর্মী বাবা আর গৃহিণী মা মিলে একটি ছোট্টো পরিবার একটি বিশাল পুরোনো জমিদার বাড়িতে থাকতে আসে আর সেই বাড়িতে আবিষ্কার করে এক পুরোনো লাইব্রেরি, যেখানে পাওয়া এক আয়না থেকে শুরু হয় একের পর এক অভিশপ্ত কাণ্ড। কিশোরী মেয়েটিকে ঘিরে সেই সব কাণ্ড যা শুরু হলেও পরবর্তী সময়ে তাদের ঘরের কাজের মহিলা, যিনি হচ্ছেন বাড়ির মালি রহিম কাকার বোন রোজিনা খালার ছোট দু’বছরের ছেলে (পিতু)কে অভিশপ্ত সেই আয়নাটি গ্রাস করে ফেলে। রেনু তার নতুন স্কুলে তৈরি হওয়া নতুন বান্ধবী রোদোশি, তানসা, রিমি আর ঝিনুককে নিয়ে শুরু হয় রহস্য উদ্ঘাটনের অভিযান, যার সাথে যুক্ত আছে খুবই নিকৃষ্ট এক ভয়ংকর ইতিহাস। সেই ইতিহাসের সূত্র ধরে রেনু নামের কিশোরী মেয়েটি পিতুকে পারবে কি জ্যান্ত উদ্ধার করতে? তারা কি পারবে সেই শয়তানের অভিশাপ চিরতরে শেষ করতে? তাদের ভৌতিক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের সঙ্গী হতে চান?