

সুখ এবং দুঃখ মাপার কোনো যন্ত্র এই পৃথিবীতে নেই। কিন্তু সব মানুষই সুখ এবং দুঃখ অনুভব করতে পারে। কেউ বিশাল অট্টালিকায় এসির ভেতরে থেকেও ওষুধ ছাড়া ঘুমাতে পারে না; আবার কেউ ছাপরা ঘরে মাটির ওপর পাটি বিছিয়ে ঘুমিয়ে থাকে কোনো ওষুধ ছাড়াই। কেউ পোলাও-মাংস খেয়ে হজম করতে পারে না; আবার কেউ ইরি চাল এবং শাকসবজি খেয়ে বীরের মতো ঘুরে বেড়ায়। কেউ কোটি টাকা দামের পোশাক পরেও লজ্জা নিবারণ করতে পারে না; আবার কেউ থান কাপড় দিয়ে পোশাক বানিয়ে সম্মানের সাথে বেঁচে থাকে।