

“মেয়েদের দেখলেই জানোয়ারের মতো হয়ে যায়?” “আম্মুরে, এসব কথা মাথায় নিস না। বড় হ, তখনই সব জানতে পারবি, দেখতে পারবি। এখন তোর কাজ পড়াশোনা আর খেলাধুলা করা।” “ওর আর কী দোষ রে রাহেলা! ও নিজের চোখের সামনে দেখেছে ওর মাকে অপমানিত হতে। এমনকি ওই জানোয়ার এতটুকু বাচ্চা মেয়েকেও ছাড় দেয়নি, অথচ সে তার আপন ভাতিজি হয়!” “ছিঃ! এত জানোয়ার হয় কী করে পুরুষ মানুষগুলো?”