

ইতালির আন্ডারওয়ার্ল্ডের হাড়হিম করা এক আতঙ্কের নাম ‘ফ্যান্টম’, ওরফে ঋদান শিকদার। যে কিনা নির্বিকার মুখে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করতে পারে নির্দ্বিধায়। অথচ এই ভয়ংকর দানবের অন্তরেই বাস করে এক উন্মাদ, অবাধ্য প্রেমিক; যার সমগ্র পৃথিবী আবর্তিত হয় কিয়ানা নামক এক বরফশীতল রূপসীকে ঘিরে। তীব্র অধিকারবোধ, আসক্তি আর অসুস্থ ভালোবাসার জের ধরে ঋদান জোর করেই কিয়ানাকে টেনে আনে নিজের জীবনে। কিয়ানার চোখে যখন তাকে ঘিরে থাকে শুধু ঘৃণা, আতঙ্ক আর অবজ্ঞা; ঠিক তখনই সিসিলির নীল জলরাশিতে ঢেউয়ের মতো আছড়ে পড়ে এক রক্তাক্ত অতীত। বিশ্বাসঘাতকতা, পারিবারিক গোপন সত্য এবং মাফিয়া সাম্রাজ্যের নির্মম ক্ষমতার লড়াইয়ের ভেতরে কিয়ানা ধীরে ধীরে আবিষ্কার করে, পৃথিবীর সবচেয়ে ভয়ংকর মানুষটিই তার সবচেয়ে নিরাপদ আশ্রয়। কিন্তু ঋদানের সবচেয়ে ভয়ংকর শত্রুর প্রতিশোধের আগুন যখন আবারও ফণা তুলে দাঁড়ায়, তখন ঋদান কি পারবে তার ব্লুবেলকে রক্ষা করতে? নাকি বারুদের এই মরণখেলায় পুড়ে ছাই হয়ে যাবে তাদের নিষিদ্ধ ভালোবাসার গল্প?

"আসলে আমার বই পড়ার পর রিভিউ দেয়া হয় না। এর আগেও তোমার বই পড়েছি একটা তবে রিভিউ দেয়া হয় নি। কিন্তু এটার বেলা ভিন্ন। ঋদান শিকদার চরিত্র টা তুমি ফেসবুকে এমন ভাবে তুলে ধরেছ যে আমার এই কঠিন লোকটাকে জানার তীব্র বাসনা কাজ করে। ঋদানের ব্লুবেল কাথাটাই খুব আবেগ আর ভালোবাসার সংমিশ্রণ। আর কিয়ানার প্রতি ঋদানের অবসেশন তো কোনো কথাই নাই। রিভিউতে খুব কাঁচা আমি😑। আমার খুব পছন্দের মানুষ ঋদান। হোক সেই লোক মাফিয়া। আই রিয়েলি লাভ হিম। গল্পটাতে তুমি প্রত্যেকটা চরিত্র যেভাবে তুলে ধরেছ জাস্ট মাইন্ড ব্লোয়িন 🔥🔥। তোমার লেখা পড়তে আমার খুব ভালো লাগে। অনেক ভালোবাসা নিও। এভাবেই আামাদের সারপ্রাইজ দিও। দোয়া রইল🤲🥰।"
আসলে আমার বই পড়ার পর রিভিউ দেয়া হয় না। এর আগেও তোমার বই পড়েছি একটা তবে রিভিউ দেয়া হয় নি। কিন্তু এটার বেলা ভিন্ন। ঋদান শিকদার চরিত্র টা তুমি ফেসবুকে এমন ভাবে তুলে ধরেছ যে আমার এই কঠিন লোকটাকে জানার তীব্র বাসনা কাজ করে। ঋদানের ব্লুবেল কাথাটাই খুব আবেগ আর ভালোবাসার সংমিশ্রণ। আর কিয়ানার প্রতি ঋদানের অবসেশন তো কোনো কথাই নাই। রিভিউতে খুব কাঁচা আমি😑। আমার খুব পছন্দের মানুষ ঋদান। হোক সেই লোক মাফিয়া। আই রিয়েলি লাভ হিম। গল্পটাতে তুমি প্রত্যেকটা চরিত্র যেভাবে তুলে ধরেছ জাস্ট মাইন্ড ব্লোয়িন 🔥🔥। তোমার লেখা পড়তে আমার খুব ভালো লাগে। অনেক ভালোবাসা নিও। এভাবেই আামাদের সারপ্রাইজ দিও। দোয়া রইল🤲🥰।
Read all reviews on the Boitoi app