

“ভয় পেলে, এলিজান? প্রথমবার তো... সবাই একটু ভয় পায়।” জোসেফের ডাবল মিনিং কথাটার মানে বুঝতে পেরে এলির ফর্সা কান দুটো লজ্জায় আর উত্তেজনায় লাল হয়ে উঠল। ও সেই রাতের কথা ভেবে কিছুটা ভড়কে গিয়ে আমতা আমতা করে বলল, “কী... কী বললে তুমি?!” জোসেফ এলিনার লজ্জায় লাল হয়ে যাওয়া অবুঝ মুখটা দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না। ও শব্দ করে হেসে উঠল। ঘরের ভেতরের থমথমে ভাবটা এক নিমেষে উড়িয়ে দিয়ে ও হেসে বলল, “প্রথমবার সামনাসামনি একটা আস্ত ভূত দেখার কথা বললাম, এলি জান! তুমি অন্য কী ভাবলে, হুম?” জোসেফের দুষ্টুমি ভরা কথা আর হাসি এলিনার বুকের ভেতরের সব রাগ আর অভিমানকে এক পলকে গলিয়ে জল করে দিল। নিজের সামনে এভাবে রক্ত-মাংসের শরীরে দাঁড়িয়ে থাকতে দেখে এলিনা নিজের সব কষ্ট ভুলে ওর দিকে অপলক চেয়ে রইল। এলিনা আর এক সেকেন্ডও নিজেকে ধরে রাখতে পারল না। ও বিছানা থেকে এক ঝটকায় নেমে প্রায় দৌড়ে গিয়ে জোসেফের বুকের ওপর আছড়ে পড়ল এবং ওর গলায় দুটো হাত শক্ত করে জড়িয়ে ধরল। জোসেফও এক মুহূর্ত দেরি না করে ওর শক্তিশালী দুহাতে এলিনাকে আলতো করে পাঁজাকোলা করে নিজের কোলে তুলে নিল। এলির নরম শরীরটা জোসেফের চওড়া, সুঠাম দেহের সাথে একদম মিশে গেল। বেশ কিছুক্ষণ ওভাবেই ঘরজুড়ে এক গভীর নিস্তব্ধতা নেমে রইল। এলিনা শুধু জোসেফের বুকের ভেতর নিজের মুখটা গুঁজে ওর শরীরের পুরুষালি সুবাস নিতে লাগল, আর জোসেফ ওর পিঠে হাত বুলিয়ে ওকে শান্ত করতে লাগল।

"Very beautiful story 😍 And very romantic 😌 I enjoyed reading it. Thank you for writing such a beautiful romantic story and giving it to our readers 🫶💛🖤❤️ However, the story is so romantic that you will want to get married after reading it 🫦🫦"
এতো সুন্দর একটা গল্প রোমান্টিকতায় ভরপুর 🙈
Read all reviews on the Boitoi app
Very beautiful story 😍 And very romantic 😌 I enjoyed reading it. Thank you for writing such a beautiful romantic story and giving it to our readers 🫶💛🖤❤️ However, the story is so romantic that you will want to get married after reading it 🫦🫦
তাদের ভালবাসা উফফফফফ🤌🫣
এক কথায় অসাধারণ সুন্দর হয়েছে যেমন রোমান্টিক তেমনি এলিনার প্রতি জোসেফের সত্যিকারের ভালোবাসা বিশেষ করে আমার কাছে গল্প টা অনেক পছন্দ হয়েছে ধন্যবাদ প্রিয়া আপু