

‘আর্জেন্টিনা’ বইটিতে ম্যারাডোনার জাদুকরী বাঁ পা থেকে শুরু করে মেসির কাতার বিশ্বকাপ জয়ের রোমাঞ্চকর উপাখ্যান এখানে অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকদের অহংকার চূর্ণ করতে 'সেভেন-আপ' ট্র্যাজেডি, নেইমারের ডাইভিং এবং কাল্পনিক হেক্সা মিশন নিয়ে রয়েছে তীক্ষ্ণ ও মজাদার সব সমালোচনা। চায়ের আড্ডার তর্কযুদ্ধে জয়ী হওয়ার জন্য আর্জেন্টিনা ফ্যানদের প্রধান হাতিয়ার হিসেবে বইটিতে যুক্ত করা হয়েছে মোক্ষম সব ‘কাউন্টার-অ্যাটাক’ এবং প্রতিপক্ষকে ঘায়েল করার একগুচ্ছ জোকস। এছাড়া ২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে গ্যালারি ও রাজপথ মাতানোর বিশেষ ‘ফ্যান চেকলিস্ট’ থাকছে এই আয়োজনে। সব মিলিয়ে ফুটবল তর্কযুদ্ধে প্রতিপক্ষকে কুপোকাত করে আর্জেন্টিনাকে নিয়ে ফ্যানদের গর্ব করার মতো সেরা বই এটি।
"ভাই রে ভাই! একটা বই এত বিনোদন দিতে পারে, এ বই না পড়লে বুঝতাম না। আর্জেন্টিনার সাপোর্টারদের জন্য মাস্ট রিড..."
ভাই রে ভাই! একটা বই এত বিনোদন দিতে পারে, এ বই না পড়লে বুঝতাম না। আর্জেন্টিনার সাপোর্টারদের জন্য মাস্ট রিড...
Read all reviews on the Boitoi app