

কবির কলমে ভালোবাসার প্রসব প্রতিটি কবিতা। মানুষের দৈনন্দিন জীবনধারা, আবেগ ও অনুভূতি কাব্যিক ভাষায় প্রকাশ করাকেই কবিতা বলে। কবিতা সৃষ্টির ক্ষেত্রে ছন্দ-প্রকরণ, অলংকার কিংবা ব্যাকরণ পাঠের চেয়ে বেশি প্রয়োজন অনুভূতির সূক্ষ্ম ধারণা। প্রথমত সৃষ্টি হয় কাব্য, অতঃপর সেটিকে বিশ্লেষণ করার জন্য প্রয়োজন পড়ে ছন্দ। কাব্য আহমেদ হৃদয় তাঁর “অপ্রেমিকা” কাব্যগ্রন্থে এমনই সব জীবন্ত অনুভূতি নিখুঁতভাবে বিশ্লেষণ করেছেন।