

—"তোর বাসায় এসেছি দেখে খালি মুখেই বসিয়ে রাখবি? দে, নাস্তা দে।" —"ভাত রেঁধেছি, খাবা?" —"বালুর ভাত খাব না, ঝাল কিছু দে।" —"কাঁচা মরিচ দেই?" —"গেস্টকে কেউ কাঁচা মরিচ খেতে দেয়?" —"তাহলে মাছ ভেজেছি, খাবা?" —"কই মাছ? এটা তো কচুর পাতা!" —"তুমি দেখি একটুও খেলা বোঝো না, প্রাণ ভাইয়া? এটা তো রান্নাবাটি খেলা। রান্নাবাটি খেলার সময় মিছিমিছি রান্না করতে হয়, মিছিমিছি খেতে হয়।" —"তাই বলে মাছের নাম করে কচুপাতা খাইয়ে দিবি?" প্রিয় কটমট করে তাকিয়ে রইল। এই প্রাণ ভাইয়াটাও না, কিচ্ছু বোঝে না! তাকে এভাবে তাকাতে দেখে প্রাণ একটু কেশে বলল, —"এত রাগ করার কী আছে? দে, পাতার মাছই দে। ফ্রিতে আতা-পাতা যা পাব, তাই লাভ।"
প্রান আর প্রিয়কে পড়ে খুব ভালো লাগলো। তবে এতো তারাতারি শেষএটা মানতে কষ্ট হচ্ছে 🥹
Read all reviews on the Boitoi app
এক কথায় অসাধারণ সুন্দর❤️❤️
ই-বুকটি পড়ার সময় ছোট বেলার স্মৃতি মনে পড়ে গিয়েছিল। দারুণ লেগেছে
অনেক অনেক সুন্দর 🌼😇
গল্পটা অনেক অনেক অনেক সুন্দর।।।।
অবশেষে ৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রাণপ্রিয় পড়তে পেলাম। গত মাসে এটা আসবে শুনার পর থেকে আমি একদম উন্মাদ হয়ে গেছিলাম যে কবে পাবলিশ হবে। আর এইযে পাবলিশ হওয়ার সাথে সাথেই পড়ে নিলাম, মাত্র ৩ ঘণ্টার মাঝে শেষও করে ফেললাম 😁 কিন্তু আমি যতটা সুন্দর হবে বলে ভেবেছিলাম এটা তার চেয়েও বহুগুণ সুন্দর হয়েছে। এটার ঘটনা গুলা যে এমন হবে সেটা ভাবিইনি । প্রাণ কি সুন্দর ভাবে ছোট থেকে প্রিয় কে আগলে রেখেছে। বিশেষ করে প্রিয়র সেই ট্র্যাজিডি মুহুর্ত টা, যেখানে প্রাণ নিজেও বাচ্চা। অবশ্য দেখতে হবে না ব্যাটাডা কার ? তারপর সবচেয়ে দুঃখ লাগল তখন যখন প্রিয়র তার আম্মু আব্বুকে দরকার ছিল তখনই পেলনা 😓 চাঁদ আর প্রিয়মের মৃত্যু টা আমি কামনা করিনি। যখন শুনলাম লাশ পায়নি আমি তখনো লাস্ট পর্যন্ত অপেক্ষা করেছি তারা বুঝি ফিরে আসবে কিন্তু নাহ 🙂 তারপর সবচেয়ে আকর্ষনীয় ব্যাপার এটা যে আমাদের প্রাণ নাকি বড় হয়ে আর বাচ্চা প্রাণ নাই, সে এখন মেজর সৌর্য রায়হান। উফফ ছেলেটা এক্কেবারে বাপের মতই জোস হয়েছে। আর প্রিয় হয়েছে একদম ভিতুর ডিম। সব মিলিয়ে ইবুকটা একদম মাইন্ড ব্লোয়িং হয়েছে। রেটিং 5 আউট অফ 5। তবে এখানে যেমন শঙ্খ নীড় এর সব সদশ্য থাকলেও আমি ইচ্ছেবুড়ি কে খুব মিস করেছি। যদিও এখানে প্রাণপ্রিয় প্রধান চরিত্র তবুও যেমন চাঁদ প্রিয়ম প্রত্যয় তুয়া এদের কে নিয়ে কিছু অংশ ছিল আমি তেমনি ইচ্ছেকেও আশা করেছিলাম। যাই হোক আপুকে এটার সেকেন্ড পার্টের অনুরোধ রইল। সবশেষে বলব আমার ৫ বছরের অপেক্ষা বৃথা না 😌😌😌