

আসে সেই কালরাত ২৫শে মার্চ। ঢাকা জ্বলছে। নীল নকশা অনুযায়ী রাতের ঢাকায় মানব ইতিহাসের কলঙ্কিত, বর্বর গণহত্যা শুরু হয়। ব্যাপক হত্যা, লুণ্ঠন, বহু স্থাপনায় আগুন ধরিয়ে দেয়া হয়। একটু পরপর গুলির শব্দ, মানুষের আর্তচিৎকার। কালো আকাশে লাল আলোর ঝলকে বিদীর্ণ করে ছুটে আসছে গুলি। আগুনে জ্বলছে সাধারণ মানুষের বস্তিগুলো। রাস্তাঘাটে বিনাদোষে লাশ হয়ে পড়ে রয়েছে শত শত মানুষ। পিলখানা, রাজারবাগ, বিশ্ববিদ্যালয় মৃত্যুপুরি। ঢাকা শহরকে নরক বানিয়ে রাজপথে চলছে ট্যাঙ্ক, মেশিনগান আর পাকিস্তানি নরপশুদের উল্লাস।