

নিলা প্রথমে ভেবেছিল সবই কাকতালীয়। কিন্তু একের পর এক ঘটনা তাকে বিশ্বাস করতে বাধ্য করে, তার ভাবনায় যাদের মুখ ভেসে ওঠে, তাদের মৃত্যু যেন সময়ের অপেক্ষা মাত্র। আতঙ্কিত নিলা সাহায্য চায় মনোরোগ বিশেষজ্ঞ রাফাতের কাছে। রাফাত বিশ্বাস করে না অলৌকিক কিছুতে; তার কাছে সবকিছুরই বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। কিন্তু নিলার ভবিষ্যদ্বাণী একের পর এক সত্যি হতে শুরু করলে, রাফাত আবিষ্কার করে আরও ভয়ংকর এক সত্য। রাফাতের বন্ধু কল্যাণের মৃত্যু কি নিছক দুর্ঘটনা? নিলা কি সত্যিই কোনো অদ্ভুত ক্ষমতার অধিকারী? নাকি বহু বছরের চাপা অন্ধকার, গোপন অপরাধ আর ভয়ংকর এক অতীত ধীরে ধীরে উন্মোচিত হতে চলেছে? মৃত্যুর আগে কি সত্যিই আসে কোনো অশনিসংকেত?