

“দ্বিতীয় সূচনা” গল্পের আবৃত্তি-ঐক্য আর তাদের ছানাদের মনে আছে পাঠক? কেমন আছে ওরা? আবৃত্তির সেই স্বপ্নে বোনা সংসার! যে সংসারের জন্য একটা সময় ওর বুকের ভেতরটা হাহাকার করত, আজ সেই সাধের সংসার কেমন কাটছে তার? সময়ের স্রোত থেমে থাকেনি, সে প্রবাহিত হয়েছে তার আপন নিয়মে। এর মাঝে চৌধুরী ভিলার অন্দরমহলে নেমেছে নতুন কোলাহল; কারণ তাদের ঘর আলো করে এসেছে আরেকটি বিচ্ছু! তিন-তিনটে খরগোশের ছানা নিয়ে এখন জমজমাট আবৃত্তি-ঐক্যের ছোট্ট পৃথিবী। মাম্মাম-পাপার ব্যস্ত সংসার, তিনটে আদুরে খরগোশের ছানাদের খুনসুটি, আদর-আবদার আর হাসি-কান্নায় মাখা প্রতিটা দিন কেমন কাটছে মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরীর? জানতে চান? তবে বুকের ভেতর একটুখানি মায়া জমিয়ে পড়তে শুরু করুন—“দ্বিতীয় সূচনা”। কারণ কিছু গল্প কখনো শেষ হয় না; তারা শুধু নতুন করে শুরু হয় দ্বিতীয়বার, আরও গভীর মায়ায় আর ভালোবাসায়!
"সত্যি বলতে গল্পটি অসম্ভব সুন্দর ও অসাধারণ ছিল। কিন্তু গল্পটিতে ধ্রব এর পরিবারের ও রাজের এর পরে কি হলো তা লিখলে ভালো হতো এবং গল্পটি আরো বড় হলে খুশি হতাম। লেখিকার কাছে ৩য় সিজনের জন্য অনুরোধ রইল।"
সত্যি বলতে গল্পটি অসম্ভব সুন্দর ও অসাধারণ ছিল। কিন্তু গল্পটিতে ধ্রব এর পরিবারের ও রাজের এর পরে কি হলো তা লিখলে ভালো হতো এবং গল্পটি আরো বড় হলে খুশি হতাম। লেখিকার কাছে ৩য় সিজনের জন্য অনুরোধ রইল।
Read all reviews on the Boitoi app
অসম্ভব সুন্দর আর প্রশান্তিদায়ক একটি গল্প।
ফেইসবুক গল্পের চেয়ে এখানের গল্পটা খুব ভালো লেগেছে। আপু খুব সুন্দর করে লিখতে পারে।ছানাদের দুষ্টুমি গুলো খুব ভালো লেগেছে।আবৃতি ও ঐক্য পরিশেষে সুন্দর একটা সংসার পেয়েছে।দুজনে ভালবাসার আসল মানে বুঝতে পেড়েছে।
Onak onak onak bashi shoundhor & cute hoyeche...😭❤️ Season 2 is more pretty,cute & better than season 1😭
তোমার ফেসবুকের যতটা তুমি সব কিছু তুলে ধরেছ যদিও এখানে পরোটা খুবই সুন্দর হয়েছে তারপরও সময়মতো ঐশিয়ার আহেন এর স্কিম টাইম খুব কম ছিল ওদের টাইম দিলে খুব ভালো হতো আর পরবর্তী ইবুকের অপেক্ষায় রইলাম অনেকটাই কিছুটা মনে হচ্ছে পূর্ণ তো অনেক কিছু কম ছিল যাক যাই হোক তোমার প্রথম ইবুক ছিল ভালো হয়েছে বেস্ট অফ লাক। আজকে শেষ করলাম তোমার এই ই- বুকটা।
অসাধারণ একটা ই-বুক। এটা দ্বিতীয় বিয়ে রিলেটেড হলেই নায়ক নায়কার ক্যামেস্টিটা সুন্দর। ফেসবুক থেকে পড়েছি সেটাও বেস্ট। ফেসবুকে যেখানে শেষ ই-বুকে সেখান থেকেই শুরু। ফেসবুকেরটা পড়ারা পর ততটা সন্তুষ্ট ছিলাম না, মনে হতো আর একটু বর্ধিত করলে ভালো লাগতো। ই বুক টা পড়ে যথেষ্ট সন্তুষ্ট হয়েছি। ই-বুক টা পড়ার পর এত ভালো লেগেছে।কিছু কিছু পার্টতো আমি অধিক বার পড়েছি। এক কথায় দ্বিতীয় সূচনা ই বুকটা অসাধারণ 💖 ধন্যবাদ লেখিকা আপুকে এত সুন্দর ই-বুক টা গিফট করার জন্য💖💖💖
second marrage গল্প অনেক পড়েছি কিন্তু এটার মতো আর পড়িনি। টিকটক, রিল্স যেখানে এ ধরনের গল্পের নাম পেয়েছি সব পড়েছি।কিন্তু এটা একমাত্র গল্প যার ই-বুকের পর্যন্ত অপেক্ষায় থেকেছি।বেস্ট গল্প।এটার সম্পর্কে বলে শেষ করা যাবে না। লেখিকাকে একটা কথা বলতে চাই তোমার হাতের লেখা অনেক সুন্দর। চালিয়ে যাও।
একটি শিক্ষনীয় বিষয় তুলে ধরা হয়েছে।।।। নিজের বাচ্চা না হওয়ার সত্বেও নিজের আত্মার সাথে জড়িত করে বড়ো করা কঠিন কাজ এবং দুজনের সহযোগিতায় সেটা সহজ হয় তা বুঝলাম।।।।। খুব সুন্দর গল্প
এতো সুন্দর একটা ইবুক পড়ে সত্যিই মনটা ভালো হয়ে গেলো । কিন্তু যখনই সমাপ্তি টা আসলো তখনই মনে হলো আরেকটু বড় যদি হতো তবে আরও ভালো হতো। কিন্তু যতটুকু পড়লাম ততটুকু তে মনটা ভালো হয়ে গেছে বিশেষ করে ওদের পারিবারিক বন্ধন টা মন ছুঁয়ে যাওয়ার মতো।
প্রথমেই বলি তোমার হাতের লেখা সাধারণের মধ্যে অসাধারণ, সেটা ফেবুতে পড়েই বুঝতে পেরেছিলাম, ফেবুতে দ্বিতীয় সূচনা গল্প টা পড়লেই,কেন যেন মন ভরেছে তো পেট ভরেনি এরকম ছিলো,,ওদের আরো পড়তে মন চেয়েছিলো,,আর সেটা এই ইবুক লিখে আমার পেট মন দুটোই ভরিয়ে দিলে,,ইবুকটা সুইচ মিষ্টি একেবারে, তাদের পড়তে আমার এতো ভালো লেগেছিল কি বলবো, দ্বিতীয় সূচনায় দুটো মানুষের জীবনে এতো সুখ ভয়ে আনে, তা কি সুন্দর করে ফুটিয়ে তুলেছো তুমি,, আমি মুগ্ধ হলাম তোমার লেখনিতে,,আরো এগিয়ে যাও ❤️