

আমাকে দুটো কই মাছ খাওয়ানোর অপরাধে দাদী সেই ছোটবেলায় আম্মুকে একবার যা নয় তা-ই বলে বাড়ি মাথায় তুলেছিল। এখানেই শেষ নয়; আব্বু বাড়ি ফেরার পর তাঁর কাছে আম্মুর নামে বাড়িয়ে-চাড়িয়ে নালিশ করেছিল। এরপর যখন বড় আব্বু, মানে আমার চাচা বাড়ি ফিরেছিলেন এবং আমাকে নিয়ে খেতে বসেছিলেন, তখন তাঁকেও মুখ বাঁকিয়ে বলেছিলেন, “মাছ দিস না। রান্না ভালো করে শুরু করার আগেই বড় বড় দুইটা আস্ত কই খেয়ে বসে আছে।”