

ডিজিটাল বিশ্বে প্রতি মুহূর্তে লুকিয়ে আছে সাইবার হুমকি—ম্যালওয়্যার, ফিশিং, ডিপফেক থেকে শুরু করে রাষ্ট্রীয় সাইবার যুদ্ধ পর্যন্ত। এই বইটিতে সাইবার নিরাপত্তার মূল ধারণা থেকে শুরু করে ডেটা ও তথ্যের সুরক্ষা, নেটওয়ার্ক ও ডিভাইসসমূহের নিরাপত্তা, অনলাইন গোপনীয়তা বজায় রাখা এবং শিশু ও কিশোরদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্য কার্যকর কৌশল উপস্থাপন করা হয়েছে। এছাড়াও, এতে DoS, DDoS, Man-in-the-Middle (MITM)-এর মতো উন্নত সাইবার আক্রমণ থেকে সুরক্ষা, ক্লাউড সিকিউরিটি, ডেটা ও সাইবার নিরাপত্তার বিভিন্ন আইন ও প্রবিধান (যেমন GDPR এবং বাংলাদেশের সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫), এবং সাইবার যুদ্ধ ও সাম্প্রতিক হুমকি, যেমন AI-চালিত ফিশিং, অনিচ্ছাকৃত অন্তরঙ্গ ছবি (NCII), ডিপফেক প্রযুক্তি এবং সিনথেটিক আইডেন্টিটি ফ্রড মোকাবিলায় প্রায়োগিক দিক তুলে ধরা হয়েছে। পোস্ট-কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির মতো ভবিষ্যতের সুরক্ষামূলক ব্যবস্থার আলোচনাও বইটিতে বিদ্যমান।