

“গুলি করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটাই হলো স্যার সবচেয়ে আতঙ্কের বিষয়।” ওরাই জেন-জেড। দুহাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিল পুলিশের বন্দুকের নলের সামনে। শহরে টহলদার পুলিশের বন্দুকের সিসা ঝাঁকে ঝাঁকে এসে ঝাঁঝরা করে দিয়েছিল তাদের বুক। ওরা পালায়নি; বুক পেতে দিয়েছে, ফুটো করে দিয়েছে কলিজা। যেন বুক তার বাংলাদেশের হৃদয়।