

“তোকে আমি কত খুঁজেছি হার্টবিট, তুই জানিস না। এখনো সবকিছু স্বপ্ন বলেই মনে হচ্ছে। আমি এমন স্বপ্ন দেখতে দেখতে ক্লান্ত। এবারও যদি হ্যালুসিনেশন হয়, তবে আমার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাবে।” উদ্যান রমণীর পা-টা নামিয়ে রেখে ঝট করেই উঠে দাঁড়াল। কপালটা তার কপালের সাথে ঠেকিয়ে ভাঙা গলায় ডাকল, “ফুল! উদ্যানের একান্ত ব্যক্তিগত প্রিমরোজ ফুল। ডাকবি না আমাকে উদ্যান বলে? ডাক না একবার; তোর মুখ থেকে একবার ডাকটা শুনলে যে মরে গিয়েও শান্তি পাব।” রমণী দাঁতে দাঁত চেপে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিতে চাইল। উদ্যান একটু সরে যেতেই সে অস্থিরভাবে হাত নেড়ে নেড়ে বোঝাল, ‘আমি ফুল নই, আমাকে ওই নামে আর একবারও ডাকবেন না। ফুল মারা গেছে।’ ইশারা করতে করতেই তার বুক দ্রুত ওঠানামা করতে লাগল। উদ্যান শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও তার গাল দুটো হাতের আঁজলায় নিয়ে নিল, “ফুল মারা গেলে উদ্যানেরও বেঁচে থাকার অধিকার নেই। ফুল বেঁচে আছে বলেই উদ্যান বেঁচে আছে।”
"আমার পড়া সবথেকে জোশ গল্প,প্রথমবার লোভ সামলাতে না পেরে আমিও ইবুক থেকে পড়ে ফেললাম। সোফিয়া আপু এভাবে আরও সুন্দর সুন্দর গল্প আনবেন❤️"
আমার পড়া সবথেকে জোশ গল্প,প্রথমবার লোভ সামলাতে না পেরে আমিও ইবুক থেকে পড়ে ফেললাম। সোফিয়া আপু এভাবে আরও সুন্দর সুন্দর গল্প আনবেন❤️
Read all reviews on the Boitoi app
osadaron hoica apo tomer lhika golo always onake sundor kora present koro ar shani nijer mother na hoiy o flower ka jarokom nijer mother moto valobasa ca sata amer onake valo laglo ar amer uponash atai new favorite character hoca shani 🥰onake oppakar por porta parici onake onake tnx arokom sundor akta upnash dawer jonno ☺️
sotti boltey onnek sundor hoisey 💕💕 onnek din agey e pora ses korse , s2 , s3 2ta e pora ses atto Valo lagsey j ki bolbo . 1 din a 2 ta pora ses korse. kintu sani k niya oi season ta lekho Apu please 🥺. fb te na hok e-book a upload deo please 🥺🥺
এখন শান্তি লাগছে। খুব সুন্দর হয়েছে আপু। ধন্যবাদ আপনাকে
প্রত্যেক পর্ব প্রতিটি লাইন একটুও মিস করিনি মনে হচ্ছে তাহলে কিছু একটা মিস হয়ে যাবে। সোফিয়া সাফা আপুর লেখার জাদুঘর আলাদা। মনে হচ্ছে প্রতিটা দৃশ্য চোখের সামনে দেখতে পাচ্ছি। ধন্যবাদ
সত্যি বলতে এক কথায় অসাধারণ খুব সুন্দর ❤️❤️ আমি এই অ্যাপটা অনেক কষ্ট করে নামাইছি শুরু এই গল্পের দ্বিতীয় খন্ড পরার জন্য এখন আবার ত্বীতিয় খন্ড ও বের হইছে আমার কষ্ট সার্থক করে দিয়েছে সাফা আপু আর সুন্দর গল্প আমাদের উপহার দেওয়ার জন্য সাফা আপু কে মন থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা
ভীষণ সুন্দর
আপু গল্প টা খুব খুব খুব সুন্দর হয়েছে 💙💜💙💜💙💜💙💜 অসাধারণ একটি গল্প 🌸🌸 ওদের আরও একটা গল্প দিও বাচ্চাদের নিয়ে কিনে সার্থক হলাম 🥰 খুব সুন্দর একটা গল্প 💙
আমি এই প্রথমবার বই কিনে পড়লাম বইটই থেকে। অবাধ্য হৃদস্পন্দন আমি প্রথম খন্ডটা ফেসবুকে পড়েছি। প্রথমবার যখন দেখলাম লেখিকা বইটা ই-বুক হিসেবে আনতে চলেছে তখন ভীষণ রাগ হয়েছিল। মনে হচ্ছিল এটাই একটা ট্রিক্স, মানুষ যাতে কিনতে বাধ্য হয় তাই জন্যই এরকম সিদ্ধান্ত। তবে সেই রাগ এখন আর নেই। এই গল্পে যতবার উদ্যান নিজের মাথায় বন্দুক ধরেছে ততবার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড় হয়েছিল। সবশেষে শান্তি এটাই যে ফুল উদ্যানকে পুরোপুরি মেনে নিতে পেরেছে। সোনাম আবার ফুল হয়ে উঠেছে এইই শান্তি। ভালোবাসা রইলো সাফা আপু।❤️❤️❤️
আমার লাইফের ফার্স্ট ইবুক অনেক অনেক অনেক সুন্দর হয়েছে আপনার একটু বড় করতে পারতেন তাহলে আরো বেশি সুন্দর