

ঝ্রুলিন দ্রিয়ানার খুব ভালো বন্ধু। দ্রিয়ানাকে সে বললো তুমি আমাকে তোমার পছন্দ মতো সেট করে দাও। দ্রিয়ানা ঝ্রুলিনকে চিবুকের মাঝে সেট করে দিল, সিস্ট্রিডু ও প্রুটো তাদের এক কানে এবং লিশ্যান্ড্রা ঠাস করে নিয়ে ডান গালের মাঝখানে বসিয়ে দিল। সকলেই লিশ্যান্ড্রার দিকে ফিরে তাকালো। লিশ্যান্ড্রা মেধাবী কিন্তু সে কেন যে এমন অদ্ভুত আচরণ করে তা কেউ বুঝতে পারে না।