

মাঝে মাঝে কিছু না পাওয়া, পাওয়ার চেয়ে বড় আশীর্বাদ হয়ে যায় জীবনে। এটিও তেমন একটি গল্প। একবার পুজোর ছুটিতে বাড়ি ফিরব, সেদিনের ট্রেনটি আমার মিস হয়ে গেল। মন খারাপে আমি যেন শেষ হয়ে যাচ্ছিলাম। রাতে নিউজে দেখলাম, সেই ট্রেনের তিনটে বগি মাঝপথে লাইনচ্যুত! মুহূর্তেই মন খারাপ কেটে গিয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছিলাম। এরপর থেকে যখনই জীবন থেকে আকাঙ্ক্ষিত কিছু হারিয়েছে, হয়তো কষ্ট পেয়েছি কিন্তু কখনো আফসোস করিনি। জানতাম, ওটা আমার জন্য স্বস্তি আনবে না; হয়রানিই আনবে। একবার আপনি যদি জীবনের এই সহজ হিসেবটা বুঝে ফেলেন, বিশ্বাস করুন, পথচলা আর কিচ্ছু কঠিন নয়। ভালোবাসা বলো আর সম্পর্ক বলো—ওতে যেটুকু আপনি চেয়েও পাবেন না, ধরে নেবেন ওটা অশান্তির ছিল। শান্তি আপনি যেটুকু পেয়েছেন তাতেই। হয়তো ভাবছেন এগুলো ফালতু কথা; কিন্তু আমার তো মনে হয়, না পেয়ে বা হারিয়ে আফসোস করার চেয়ে ফালতু ব্যাপার আর কিচ্ছু হয় না এই পৃথিবীতে। একটা তো মাত্র জীবন; আফসোস করে কেন কাটাবেন বলুন তো? হেসে উড়িয়ে দিয়ে আবার পথ চললেই দেখবেন জীবন সুন্দর আর স্বস্তির। ভালোবাসা তখন ঠিক ধরা দেয়, একটু অন্য রূপে—এই আর কী!
"এত ছোট পরিসরে কি চমৎকার একটা গল্প বলা হয়ে গেল। প্রতিটি চরিত্রকেই ভালো লেগেছে, সবাই সবার জায়গায় ঠিক ছিল। কি অদ্ভুত জীবন।"
এত ছোট পরিসরে কি চমৎকার একটা গল্প বলা হয়ে গেল। প্রতিটি চরিত্রকেই ভালো লেগেছে, সবাই সবার জায়গায় ঠিক ছিল। কি অদ্ভুত জীবন।
Read all reviews on the Boitoi app
ছোট্ট মিষ্টি মনকে দোলা দেয় এমন একটা গল্প পড়লাম। আর ভালো সময় কাটালাম। শান্ত মনে ঘুমাতে যাচ্ছি 🫰
প্রথম ভালোবাসা ভুলা যায় না।তারনামে এই নয় যে সেই ভালোবাসার জন্য কষ্ট হবে।কষ্ট তখনি হয় যখন জীবনে ভালোবাসার সঠিক মানুষ না থাকে।রণোর মতো একজন মানুষ পাওয়ার পরও যদি প্রথম ভালোবাসা জন্য মনে কষ্ট থাকে সেটা সত্যিই আফসোসের।প্রয়ী চরিত্র টা এজন্য আমার অনেক পছন্দ হয়েছে।সে তার প্রথম ভালোবাসা জন্য রণোর ভালবাসাকে অসম্মান করেনি।রণোর মতো জীবন সঙ্গী পেলে সাব্বির মতো হুট করে জীবনে আসা ভালোবাসাকে ভুলে যাওয়া কোন বেপার না।
কেন জানি সাব্বিরের জন্য বুকের ভেতর চিনচিন ব্যথা করছে। গল্পে খুব কম সময়ে তবে ভেঙে চুরে দিয়ে চলে গেছে একটা চরিত্র। সব অপ্রাপ্তি দুঃখের নই। অসাধারণ।
#তুমিই_আমার_প্রথম_ছিলে! #রিভিউপোস্ট (স্পয়লার নেই) মাঝে মাঝে আমরা এতো অদ্ভুত সব ভুল করি! মনে করি আমি বুঝি জিদ করেই জিতে যাব! ভালোবাসায় যে জেদ করতে নেই , নরম হতে হয় , কখনো নত হতে হয়, কথা বলতে হয় তা আমরা কয়জন মনে রাখি? শুধু একটা প্রশ্ন, 'তুমি কি আমার হয়েই আছো?' সন্দেহ আর জেদ টা ঝেড়ে ফেলে শুধু এই প্রশ্নটা করলেই তো একটা চমৎকার উত্তর পাওয়া যেতো! যেমন, "তুমিই আমার প্রথম ছিলে, আছো আর রবে চিরকাল! " ছোট্ট জীবন টা কতো মধুর হয়ে যেতো! অথচ....
সুন্দর ছোট্ট একটা গল্প মন ছুয়ে গেল.....
খুব ছোটো একটা বই। কিন্তু ভালোবাসা দিয়ে পরিপূর্ণ। প্রয়ীর জন্য একজন রণো ছিলো বলেই সাব্বির হারিয়ে গেছে। আরও পড়তে ইচ্ছে করছিলো। কিন্তু কিছু গল্প এরকমই সুন্দর।
তৃধা আপুর গল্প এমনিতেই ভালো লাগে, শুধু স্যাড এন্ডিং নিতে পারি না। রনোকে অনেক ভালো লেগেছে। কিন্ত সাব্বিরের মত কিছু স্কাউন্ড্রেল আছে যাদের কাছে সবই খুব সস্তা। শেষে তার অনুশোচনা আমাদের মন কে তৃপ্ত করলেও সব সময় তো এই অনুশোচনা থাকে না বা দেখার সৌভাগ্য হয় না! যাই হোক এই ছোট্ট সুন্দর গল্পটা অবশ্যই রিকমন্ডেড!।
মন ভালো করে দেবার মতো গল্প।টেনশন ফেনশন থেকে উড়াল দেয়ার মতন লিখেছেন আপু। আপনার লেখাগুলো ভালো লাগে, মনটাকে ফুরফুরে করে দেয়।
ভীষণ সুন্দর হয়েছে। এতোদিন পর ছোট গল্প পেয়ে মন ভরেনি। সাব্বিরের জন্য কুরুণা লাগছে শুধু যে পেয়েও হারাই। প্রয়ীর গালি গুলা সেই লাগছে। রণো বেস্ট একদম।