

কখনো কখনো জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত মুহূর্তই হয়ে ওঠে সবচেয়ে সুন্দর গল্পের শুরু। পুতুল; এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ছোটবেলাতেই মাকে হারিয়ে সৎমায়ের অবহেলা, অপমান আর কষ্টের মাঝেই বড় হয়েছে সে। তবুও বুকের ভেতর আগলে রেখেছে একটি স্বপ্ন, একদিন উকিল হবে, নিজের পরিচয় তৈরি করবে। অন্যদিকে মাহতিব খান অর্ক; দেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের উত্তরাধিকারী। সফল, গম্ভীর, রহস্যময় এবং নিজের অনুভূতিগুলো আড়ালে রাখতে অভ্যস্ত একজন মানুষ। একটি আকস্মিক সাক্ষাৎ, কিছু অদ্ভুত অনুভূতি আর ভাগ্যের অনাকাঙ্ক্ষিত মোড়ে মাত্র এক দিনের মধ্যেই জড়িয়ে যায় তাদের জীবন। যে মানুষটাকে পুতুল চার বছর ধরে নীরবে ভালোবেসেছে, সেই মানুষই একদিন এসে দাঁড়ায় তার জীবনের দরজায়। কিন্তু ভালোবাসা কি সত্যিই এত সহজ? অতীতের ক্ষত, সামাজিক দূরত্ব, আত্মসম্মান, স্বপ্ন আর সম্পর্কের নতুন সমীকরণ—সবকিছুর মাঝেও কি তারা খুঁজে পাবে নিজেদের সুখের ঠিকানা? অশ্রু, মায়া, পরিবার, বন্ধুত্ব, স্বপ্ন আর গভীর অনুভূতির এক হৃদয়ছোঁয়া গল্প, “মায়াবী পুতুল”। যেখানে প্রমাণ হয়, কিছু মানুষ আমাদের জীবনে আসে ঠিক তখনই, যখন আমরা বিশ্বাস করতে শুরু করি যে সুখ হয়তো আর কখনো আমাদের দরজায় কড়া নাড়বে না।
বইটা আমার অনেক সুন্দর লেগেছে, এত ভাল গল্প আমি আগে পড়িনাই কখনো
Read all reviews on the Boitoi app