

বর্তমানে অধিক হারে ভারসাম্যহীনতায় ডুবে আছে মানুষ। কেউ পরিবারের চাপে ঠিক রাখতে পারছে না চাকরি, কেউ আবার চাকরিকে অধিক গুরুত্ব দিয়ে হারিয়ে ফেলছে পরিবারের সুখ। কেউ দুনিয়ার পেছনে ছুটে বরবাদ করে দিচ্ছে আখিরাত, কেউ আবার আখিরাতের নামে হারিয়ে ফেলছে দুনিয়ার প্রাপ্যটুকু। এই যে সাফল্যহীনতা, এর পেছনে মূল কারণ হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক ‘ব্যালেন্স’ বা ভারসাম্য না থাকা। আমাদের এই গ্রন্থ আপনাকে বলবে, কীভাবে জীবনের প্রতিটি ধাপে ব্যালেন্স করা যায়, কীভাবে প্রতিটি সিদ্ধান্তে ভারসাম্য বজায় রাখা যায়। এই গ্রন্থের পাতায় পাতায় আপনি খুঁজে পাবেন ভারসাম্যপূর্ণ জীবন গঠনের কার্যকরী প্রেসক্রিপশন। তাই আপনার জীবনকে সফল ও সুষম করতে পড়তে পারেন ‘ব্যালেন্স ইয়োর লাইফ’ বইটি।