

বিকেলে বাড়ি ফেরার পর নদী গরম গরম দুই কাপ চা বানায়। এরপর সন্ধ্যা পর্যন্ত বসে দু'জন গল্প করে। সেই গল্পে নদীর জীবন, তার পুরাতন সংসার, তার মন খারাপ, তার বিষণ্নতা—কোনো কিছুই বাদ যায় না। তায়েফের দুঃখ তার চেয়ে তুলনামূলক কম। সুমনার মৃত্যু বাদে তার জীবনে না-পাওয়ার তালিকা বেশ ছোট। সে তেমন কথা বলত না। নদীই চা খেতে খেতে হাসিমুখে জীবনের কঠিন রাতগুলোর বর্ণনা দিত। তায়েফ মনোযোগী শ্রোতা হয়ে শুনত তার কথা। নদীর প্রথম সংসারের নানান অভিজ্ঞতা সে বর্ণনা করত ভেজা চোখে। তিলে তিলে গড়ে তোলা একটি সংসার স্বামীর প্রতারণায় ভেঙে যাওয়ার দুঃখে তার দুই চোখ ছলছল করত। তায়েফ তার জলভরা ডাগর ডাগর চোখ দু'টো দেখে অবাক হয়ে বলত, "আপনার এত দুঃখ, নদী? আপনার নামও তাহলে দুঃখলতা রাখা উচিত ছিল।"
"এতো সুন্দর আর স্নিগ্ধ একটা গল্প যে পড়তে শুরু করলে আর রেখে দেওয়া যায় না। মন ভালো করে দেওয়া গল্পের মোড়ে মোড়ে রয়েছে পুরুষ এবং নারীর সংসারের প্রতি দ্বায়িত্ব আর কর্তব্যের অসাধারণ টিপস! এমন বাবান আর তাতান থাকুক সব মেয়ের জীবনে, সবার সংসারে। খুব ভালো লেগেছে। ধন্যবাদ লেখককে।"
এতো সুন্দর আর স্নিগ্ধ একটা গল্প যে পড়তে শুরু করলে আর রেখে দেওয়া যায় না। মন ভালো করে দেওয়া গল্পের মোড়ে মোড়ে রয়েছে পুরুষ এবং নারীর সংসারের প্রতি দ্বায়িত্ব আর কর্তব্যের অসাধারণ টিপস! এমন বাবান আর তাতান থাকুক সব মেয়ের জীবনে, সবার সংসারে। খুব ভালো লেগেছে। ধন্যবাদ লেখককে।
Read all reviews on the Boitoi app
আজ হঠাৎ খেয়াল হলো এই গল্পটার রিভিউ দেওয়া হয়নি।তায়েফ আর নদীকে নিয়ে কিছু না বললে ভারি অন্যায় হবে।ইবুকে আমি সেকেন্ড ম্যারেজের প্লট পড়ে তেমন আনন্দ পাই না।তবে এইটা খুব ভালো লেগেছিল।তায়েফ আর তার ছেলে মিলে পুরো গল্পে মিষ্টতা ছড়িয়ে দিয়েছিল।সাথে নদীর দুই মেয়ে তো ছিলই।সবমিলিয়ে দারুণ।
onek shundor hoyeche ebook ta.
তনয় ছেলেটা এত জোশ। অনেকদিন পর সেকেন্ড ম্যারেজের এত দারুন গল্প পড়লাম। লেখককে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গল্পের জন্য।
Nadi set the example of true women and Tayef set the example of true men. I really enjoyed the story🤍
আমি গুছিয়ে রিভিউ লিখতে পারি না। লাস্ট কয়েকদিন ভীষণ মন খারাপ ছিল। বইটা পড়তে নিয়েছিলাম রাতে, পড়ার পর মনটা হালকা হয়ে গেল।কিছু বই থাকে না পড়ার পর একটা মন ভালো ভালো ফিলিংস হয় তেমনি একটা বই। লেখিকাকে ধন্যবাদ আর শুভকামনা ❤️
আমার পড়া best গল্প বইটই অ্যাপ এ । অনেকদিন পর এক গল্প দুইবার পড়লাম । লেখিকা কে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য ।
তাতান🥹 এই ছেলেটা কি মিষ্টি🥰 আমার তো তনয়কেই সবচেয়ে বেস্ট লেগেছে।
গল্পটা অনেক সুন্দর।পড়ে মন ভালো হয়ে গেল।
খুব মিষ্টি। বাস্তবে এমন হয় কি না জানি না, তবে বাস্তব কঠিন দেখেই তো আমরা কল্পনার আশ্রয় নেই।