

বোন আমার! হে আদর্শ প্রজন্ম গড়ার শিল্পী! আমার এ কলমের কালি সঁপে দিচ্ছি তোমার কোমল হাতে। সচ্ছ ইতিহাস ও নবীজীর হাদীস ভাণ্ডার থেকে কুড়িয়ে কুড়িয়ে। এগুলো প্রাণঢালা উপদেশমালা। কোনো ভেজাল নেই তাতে। আল্লাহর কাছে আমার নিবেদন- আল্লাহ যেনো তোমাকে হেফাযতে রাখেন। নিরাপদে রাখেন। উত্তম জীবনসঙ্গী দান করেন কিংবা জীবনসঙ্গীকে উত্তম আদর্শবান বানিয়ে দেন। মনের তামান্না! তুমি হও এ যুগের আয়েশা-খাদিজা। ফাতেমা-হাজেরা। সুমাইয়া-উম্মে উমারাহ। দেখবে তোমার জন্যও খুলে যাবে আসমানের সব দরজা। তুমি দোয়া করবে তা কবুল হবে। হাত উঠাবে তো রবের ভালোবাসা পাবে। যেখানেই থাকো তুমি আমাদের বোন। আমাদের উপদেশ গ্রহণ না করলেও। আমরা তোমাদের কল্যাণ চাই-সর্বাবস্থায়। দিবা-রাত্রি তোমার কল্যাণ চেয়ে হাত উঠাবো-আকাশের পানে। আসমানের ঠিকানায়।