

প্রিয় বোন, ইসলামে যে শান্তির ব্যবস্থা, যে মুক্তির পথ রয়েছে-তা তুমি অন্য কোথাও, কোনো মতে কিংবা কোনো আদর্শে খুঁজে পাবে না। এই দুনিয়া স্রেফ এক মায়া-মরীচিকা। তপ্ত মরুর বুকে তৃষ্ণার্থ পথিক এক ফোঁটা পানির আশায় মরীচিকার পেছনে যেভাবে ব্যাকুল হয়ে ছোটে, কিন্তু অবশেষে মরীচিকা তাকে পানি দিতে পারে না। দুনিয়া তেমনি এক মরীচিকা। এর পেছনে যারাই ছুটবে, দুনিয়া তাদের কিছুই দিতে পারবে না। সাময়িক সময়ের জন্য কিছু সে পেলেও হারাবে তার চেয়ে অনেক বেশি। পরকালের অনন্ত জীবনে তার কিছুই থাকবে না।