
২০২৩ সালের মহালয়ার এক পুণ্যলগ্নে সাদা লেহেঙ্গা পরা এক 'পার্বতী'কে প্রথম দেখা। ক্লাস এইটের এক বাউন্ডুলে ছেলের ক্লাস ফোরের এক মেয়ের প্রতি একতরফা মায়ার শুরু সেখান থেকেই। কিন্তু একটা ছোট্ট বোকামি আর ভুল সিদ্ধান্ত কেড়ে নেয় মেয়েটার স্বাধীনতা, তৈরি হয় এক বিশাল দূরত্ব। ২০২৬ সালের চেনা স্কুলের গলি, ১ টাকার চকোলেটের বাহানা, ফুটবল নিয়ে এক অদ্ভুত মিল আর এক চিলতে হাসির আড়ালে লুকিয়ে থাকা এক কিশোরের অনুশোচনা, ভয় আর গভীর ভালোবাসার এক বাস্তব ও মন ছুঁয়ে যাওয়া গল্প।