

সমাজে চলাফেরা করতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের সংগতি ও অসংগতিপূর্ণ নানাবিধ কর্মকাণ্ডের মুখোমুখি হতে হয়। তারই পরিপ্রেক্ষিতে সমাজের কিছু বাস্তব ঘটনা এই গল্পগ্রন্থে সুন্দর ও নান্দনিকভাবে তুলে ধরা হয়েছে। “কলঙ্কিনী” গল্পে রত্নার বাবা মারা যাওয়ার পর পুরো সংসারের দায়িত্ব রত্নার মায়ের ওপর পড়ে; কিন্তু রত্নার মাকে পরিবার চালাতে গিয়ে চরম হিমশিম খেতে হয়। এদিকে রত্না ও তার বোন দুজনেই অল্প সময়ে বেড়ে ওঠে। তারা দেখতে বেশ সুশ্রী হওয়ায় কিছু লম্পটের কুদৃষ্টিতে পড়ে পুরো পরিবারটি হুমকির সম্মুখীন হয়। এভাবেই এক বুক চাপা কষ্ট আর বাস্তবতার টানাপোড়েনে গল্পটির কাহিনি রচিত হয়েছে।