

নারী মাত্রই তার মনের গহীনে একগুচ্ছ বৃহৎ স্বপ্নের প্রতিপালন করে থাকে। তার সে স্বপ্নগুলো বিশাল দুনিয়ার সামনে বাস্তবে অতি ক্ষুদ্র মনে হলেও তা প্রত্যেক নারীর জীবনেই অতি বৃহৎ নিঃসন্দেহে। শৈশব পার করে নারী যখন কৈশরের রঙীন স্বপ্নময় জগতে পা রাখে তখন থেকেই তার হৃদয়ের আবেগসিক্ত জমিনে কঁচি উদ্ভিদের মতো সে স্বপ্নগুলো প্রথিত হতে থাকে। তারপর সে যখন কৈশরের গণ্ডি পেরিয়ে যৌবনের পুষ্মময় আঙিনায় পা রাখে তখন তার ওই স্বপ্নগুলো বৃহৎ আকারে ডালপালা ছড়ায়, বিকশিত হয়। নারীর সে স্বপ্নগুলো হলো, তার একটি ছোট্ট সংসার থাকবে, স্বামী থাকবে। সুখে-দুঃখে স্বামী-স্ত্রী মিলে সংগ্রামী জীবনের কঠিন স্তরগুলো পার করবে। তার সংসারের আঙিনা জুড়ে নিত্য পবিত্র ভালোবাসাগুলো দ্যুতি ছড়াবে।