

“শুভ সকাল ভীরুপাখি। মোটেই ভাববেন না ফ্লার্ট করার জন্য মেসেজ দিয়েছি। শুধু সাত-সকালে দেনা-পাওনার বিষয়টুকু মনে করিয়ে দিলাম। আজ কিন্তু বৃহস্পতিবার।” তৃতীয়বারের মতো মেসেজটা পড়ে ফিক করে হাসল দিশা। গালে বরাবরের মতো লাল আভা ছড়িয়ে পড়তেই সে এবারে আশেপাশে তাকিয়ে সতর্ক হয়ে নিল। কাঁপা ও অস্থির হাতে রিপ্লাই দিল, “আপনার কি ১০০ টাকা ছাড়া আর কোনো কিছুই মনে থাকে না?” “কে বলল আমি শুধু ১০০ টাকা মনে রেখেছি?” “তবে?” “একজোড়া চোখ ও ভীতু নয়নের অধিকারিণীকেও মনে আছে।” লজ্জায় সংকুচিত হয়ে গেল দিশা। ঠোঁট কামড়ে হাসল। নিজেকে টিনেজার মনে হচ্ছে তার; দেখে মনে হবে জীবনে প্রথম কেউ প্রেমে পড়েছে। অবশ্য কথাটা মিথ্যেও নয়। তবে প্রেম বলা যাবে না; শুধু অনুভূতিটুকু নতুন, ভালো লাগাটুকুও অন্য রকম।
"গল্পটা ছোট হলেও ভীষণই সুন্দর। খুব তাড়াতাড়ি দুজনের পরিচয়,প্রেম হয়ে গেলেও খুব ভালো লেগেছে। মাঝখানে অনেক লজ্জা পেয়েছিলাম ধেৎ🤭 নাবিলার চরিত্রটা মনে গেথেছে ভালো মতো। এমন একটা বন্ধু সবার থাকা দরকার🤍। সবশেষে,অনেক ভালো লেগেছে পড়ে। এভাবেই সুন্দর সুন্দর ই-বুক উপহার দিতে থাকো আমাদের নেখিকা। ওওওওও হ্যা ভালোবাসা নিও!🥹💙✨️"
গল্পটা ছোট হলেও ভীষণই সুন্দর। খুব তাড়াতাড়ি দুজনের পরিচয়,প্রেম হয়ে গেলেও খুব ভালো লেগেছে। মাঝখানে অনেক লজ্জা পেয়েছিলাম ধেৎ🤭 নাবিলার চরিত্রটা মনে গেথেছে ভালো মতো। এমন একটা বন্ধু সবার থাকা দরকার🤍। সবশেষে,অনেক ভালো লেগেছে পড়ে। এভাবেই সুন্দর সুন্দর ই-বুক উপহার দিতে থাকো আমাদের নেখিকা। ওওওওও হ্যা ভালোবাসা নিও!🥹💙✨️
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর হয়ছে ❤️ সবথেকে ভালো ছিল নাবিলার চরিত্রটা বন্ধুকে আগলায় রাখার বিষয়টা দারুণ ছিল💖
বরাবরের মতোই আমার ফুলকন্যার লেখনী মাশাআল্লাহ চমৎকার। তাতে কোনো সন্দেহ নেই। ই-বুক এর কভার টা দেখেই এতো লোভ লেগেছিল যে প্রকাশিত হওয়ার সাথে সাথেই কিনে ফেললাম। গল্প টায় নায়ক-নাইকার প্রেমের মুহূর্ত দীর্ঘ নয় বরংচ কিছুটা সংক্ষিপ্তই বলা যায়, তবে এই সংক্ষিপ্ত সময়ও যে মনের মিল হওয়ার জন্য যথেষ্ট তা এই গল্পতে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে নাবিলা চরিত্র টি। কি অবলীলায় সে বন্ধুকে আপন করে নিয়েছিল, তার বিপদে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছিল। গল্প টা আরেকটু দীর্ঘ হলে বোধহয় ভালো হতো তবে এক বসায় পড়ে শেষ করার জন্য একদম পারফেক্ট একটা গল্প। আরো এগিয়ে যাও তুমি ফুলকন্যা। আমার দোয়া সবসময় তোমার সাথেই থাকবে। 🫂🥰