

রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক চলমান অস্থিরতা, সমাজে ক্রমবর্ধমান বৈষম্য, আকাশ সংস্কৃতির নামে বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ, পারিবারিক ও নৈতিক এবং ধর্মীয় শিক্ষার অভাব, পারিবারিক বন্ধন শিথিল হয়ে পড়াসহ নানা কারণে এমন সব ঘটনা বাড়ছে বলে মনে করছেন সমাজ বিজ্ঞানীরা। অশীলতা-বেহায়াপনার প্রসার এবং তরুণ-তরুণীদের অবাধ মেলামেশার অবারিত সুযোগ তাদের-তরুণীদের বিপথগামী করে তুলছে। এ অবস্থাকে আশঙ্কাজনক উলেখ করে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলারও পরামর্শ দিয়েছেন সমাজ বিজ্ঞানীরা। নৈতিক অবক্ষয়ের প্রতিরোধে প্রয়োজন সকলের সচেতনতা এবং সামাজিক প্রতিরোধ।