
কাছিবাছা গ্রামের নিরীহ শামসুদ্দিন কখনো ভাবেননি জীবন তাকে এমন কোনো রাতের মুখোমুখি দাঁড় করাবে। বিচার চাইতে গিয়ে তিনি পেয়েছেন শুধু ফাঁকা আশ্বাস, গড়িমসি আর নির্লজ্জ নীরবতা। যারা বিচার করার কথা, তারা ব্যস্ত অন্য কাজে। যারা পাশে থাকার কথা, তারা মুখ ফিরিয়ে নিয়েছে। এখন গভীর রাতে হাতে ধারালো অস্ত্র নিয়ে ঝোপের আড়ালে ঘাপটি মেরে বসে আছেন শামসুদ্দিন। আদিম একটি নিষ্ঠুর সত্যের গল্প; যেখানে রাষ্ট্র, সমাজ আর বিচারব্যবস্থার ব্যর্থতা একজন নিরীহ মানুষকে ঠেলে দেয় আদিম হিংসার দিকে।