

শরৎ নামের ছেলেটার চেহারার এক পাশ পোড়া। ইন্টারমিডিয়েট পড়ার সময় এক ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে গিয়েছিল এটি। হৈমন্তী ছোটবেলায় তাকে পছন্দ করলেও চেহারাটা পুড়ে যাওয়ার পর শরৎকে দেখে বড্ড ভয় লাগত তার; এরপর থেকে শরৎকে সবসময় এড়িয়েই চলত হৈমন্তী। তবে গ্রীষ্মকালীন ছুটিতে মামার বাড়িতে এসে হৈমন্তী জানতে পারে, শরতের সাথেই তার বিয়ে ঠিক করে রাখা হয়েছে বছর তিনেক আগে থেকে! খবরটা শুনে হৈমন্তীর মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো। কিন্তু নানু আর মামাদের ভয়ে বিয়েতে অমত করার সাহস পেল না সে; অনিচ্ছা সত্ত্বেও শেষ পর্যন্ত ‘কবুল’ বলতে হলো তাকে। বাসরঘরে এসে শরৎকে মুখের ওপর সরাসরি বলে দিল হৈমন্তী, “আপনাকে বড্ড অপছন্দ আমার; স্বামী হিসেবে কোনোদিন মানতে পারব না।” শরৎ এই নির্মম আঘাতের জন্য মোটেও প্রস্তুত ছিল না। যে মানুষটাকে ভালোবেসে, তাকে এক নিশ্চিত দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে নিজের রূপ-যৌবন বিসর্জন দিল, নিজের মুখ পোড়াল; সেই প্রিয় মানুষটাই আজ এমন কথা বলতে পারে, তা কখনো ভাবনার গভীরেও আসেনি শরতের!
ভালো হয়েছে
Read all reviews on the Boitoi app