

বইটি একটি বাংলা গল্পসংকলন, যেখানে প্রতিটি গল্পে মানুষের একাকীত্ব, অস্তিত্বের অনিশ্চয়তা, সংগ্রাম এবং সমাজের অদৃশ্য চাপের কথা উঠে এসেছে। গল্পের চরিত্ররা যেন নিজেদের ভেতরেই বন্দি। তারা বাস্তব জগতের গতিমান দশা থেকে খানিক ভিন্ন এক পারিপার্শ্বিক অবস্থায় এসে উপস্থিত হয়ে অন্তর্দ্বন্দ্বে ভোগে। যদিও সে দ্বন্দ্বগুলো আমাদের প্রত্যেকের। প্রায় সবগুলো গল্পেই মানবমনের বিভিন্ন জটিল দিকের সরল এক সমাবেশ ঘটেছে। গল্পগুলোর প্রেক্ষাপটও ভিন্ন আঙ্গিকের, আর তাদের সমাপ্তিও তাৎপর্যপূর্ণ। গল্পসমূহে বিভিন্ন সামাজিক চিত্রও ফুটে উঠেছে, ফুটে উঠেছে নতুন যুগের মানবমনের মধ্যকার সমস্যাগুলো। বইয়ের মূল থিমকে প্রগাঢ়ভাবে ধরে রাখে গল্পগুলোর ব্যতিক্রমী গঠনশৈলী আর প্রেক্ষাপট। গল্পগুলো পড়ার সময় পাঠক ভাববেন ছকবাঁধা চিন্তাভাবনার বাইরে।