

চৌধুরী ভিলার এক অন্ধকার অধ্যায়ের নাম ছিল আলেসান্দ্রো। নিজের অন্ধকার মাফিয়া দুনিয়া ছেড়ে সে যখন দীর্ঘদিন পর বাংলাদেশে নিজের চেনা নীড়ে ফিরে আসে, তখন তার মুখোমুখি হয় জারা। জারা চৌধুরী বাড়ির রক্তের কেউ ছিল না। সম্পর্কে আলেসান্দ্রো জারার ছোট চাচা। কিন্তু নিয়তির এক অদ্ভুত খেলায়, সমাজের তথাকথিত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তারা দু'জন জড়িয়ে পড়ে এক তীব্র, অবাধ্য এবং নিষিদ্ধ প্রেমে। চাচা-ভাতিজির এই সম্পর্ক যখন চৌধুরী বাড়ির লোকজনের সামনে আসে, তখন ভেঙে পড়ে আভিজাত্যের অহংকার। রক্তের সম্পর্ক না থাকলেও, সমাজের ভয়ে এবং বংশের সম্মানের দোহাই দিয়ে চৌধুরী বাড়ির সবাই জারা আর আলেসান্দ্রোকে অপমান করে চিরতরে দূরে সরিয়ে দেয়। পরিবারের ঘৃণা ও প্রত্যাখ্যানের পর, আলেসান্দ্রো জারাকে নিয়ে থেকে যায় ইতালির মিলান শহরে—তার নিজের ডার্ক মাফিয়া সাম্রাজ্যে। ফেসবুকের সেই ঝড়ো সমাপ্তির পর, মিলানের রক্ত আর বারুদের দুনিয়ায় জারা আর আলেসান্দ্রোর পরবর্তী জীবন কেমন ছিল... সেই গল্প দিয়েই শুরু হচ্ছে এই ই-বুকের পাতা।
খুব খুব খুব সুন্দর হয়েছে। মনটা ভরে গেল। একটা আলাদা ধরনের প্রশান্তি অনুভব করলাম। ধন্যবাদ আপু
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর হয়েছে। ওদের জুটা যখন এফবিতে পড়লাম ওদের সংসার বাচ্চা এইগুলা দিয়ে শেয় পর্যন্ত দেখতে চেয়েছিলাম। অনেক সুন্দর হয়েছে আপু।এই ভাবে আমাদের গল্প দিও।