
মাখনের মতো তুলতুলে তলপেটে আদুরে হাত রেখে আয়নায় বারবার তাকাচ্ছে গুলবাহার। এই সুঢৌল তলপেটের ভেতরেই বেড়ে ওঠছে তার কাঙ্খিত সন্তান; আলফাজ হোসেনের ঔরসজাত এই সন্তান। অথচ আলফাজ হোসেন তার স্বামী নয়, গৃহকর্তা। মাঝে মাঝে গুলবাহার জিজ্ঞাসা করে- আপনার সাথে তো আমার বিয়ে হয়নি এখনো, তাহলে এই সন্তান কীভাবে বড় করবো? এই চরম গোপন খবরটি কীভাবে যেন টের পেয়ে যান গৃহকর্ত্রী সালেহা বেগম। অথচ স্বামী আলফাজ সাহেবের সাথে গুলবাহারের দৈহিক প্রণয় উনার অজানা নয়। এদিকে গুলবাহার পাঁচ মাসের গর্ভবতী! তাহলে উপায়? অসম প্রেম, অবৈধ সম্পর্কের টানাপোড়েনের এক নিষিদ্ধ প্রেমের আখ্যান এই উপন্যাস। নিষিদ্ধ প্রেম, নিষিদ্ধ-অবৈধ সম্পর্ক অথচ নিষ্পাপ প্রাণের আকুতি এই গুলবাহার! কীভাবে সম্ভব! পুরো বিষয়টি জানতে পড়তে হবে গুলবাহার উপন্যাস!- লেখক