

রূপকের উদ্ভট ও অদ্ভুত অভিজ্ঞতারও দরকার আছে জীবনে, তাই এ নিয়ে রায়হান সাহেব আর কোনো কথা বললেন না। আজ রাতে যে রূপক নিজের ঘরে একা থাকতে পারবে না, তা তিনি ভালো করেই জানেন। তাই রূপককে তার মায়ের কাছে দিয়ে নিজে চলে গেলেন রূপকের ঘরে। ঘর থেকে রূপকের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিতে বললেন। রূপক একটা বই আর তার ডায়েরিটা নিয়ে মায়ের পাশে বিছানায় বসল। আজকের তারিখ দিয়ে মজিদ কাকুর সাথে তার আজ রাতের অদ্ভুত সব ঘটনার কথা পুঙ্খানুপুঙ্খভাবে লিখে ফেলল।