

ক্বলব স্যার প্রথমবারের মতো কথা বললেন, “আমি তো তোমার জন্য অভিশাপ ছিলাম, আভা। সেই অভিশাপ থেকে মুক্ত করে দূরে চলেও গিয়েছিলাম। তারপরেও তুমি ভালো নেই কেন?” আমি স্পষ্ট গলায়, খানিক উত্তাপ ছড়িয়ে জবাব দিলাম, “ভালো থাকব কীভাবে? আপনি আর আব্বু মিলে আমাকে পৃথিবীতেই দোযখ দেখানোর ষড়যন্ত্র করেছিলেন এবং সফলও হয়েছেন। সেই খুশিতেই বুঝি ফিরে আসা হলো?” ক্বলব স্যার তৎক্ষণাৎ কিছু বললেন না; একস্থির চেয়ে থাকলেন শুধু। আমিও এবার চোখ সরিয়ে নিলাম না। সহসা প্রগাঢ় অভিমান নিয়ে বললেন, “দোযখ তো তুমিও আমাকে দেখিয়েছ, আভা। শুধু দেখিয়েই শান্ত হওনি, দোযখের আগুনে পুড়িয়েছও। এই দেড়টা মাস আমি কীভাবে কাটিয়েছি, তোমাকে যদি এক ফোঁটাও বোঝাতে পারতাম! কিন্তু আফসোস, বোঝাতে পারব না; কারণ তুমি আমার হৃদয়কে অনুভব করতে পার না। তাহলে এর যন্ত্রণাকে অনুভব করবে কীভাবে?”
আভা এখনো কনফিউজড! ক্বলব আরো ভালোবাসলেও আভা সোয়াদকেই ভালোবেসে যাবে। ক্বলব তার স্বামী বলে হয়তো মায়া আছে। কিন্তু সেটা আর যাই হোক ভালোবাসা না। এখানে আমার ক্বলবের জন্য সহানুভূতি কাজ করছে।
Read all reviews on the Boitoi app
আমার কাছে ওদের মিলনটা আর একটু অন্যভাবে হলে ভালো হত।আর সংসার জীবন আভার মেনে নেওয়ার পর আর একটু দেখালে গল্পটা পরিপূর্ণ লাগতো।
thanks apu 2nd part deyar jnno onk din w8 kre silm onk vlo lgse ava r kollob er mil ta 😊❤️❤️